এক্সপ্লোর

Kylian Mbappe: আল হিলালে যোগদান প্রসঙ্গে প্রথম প্রতিক্রিয়া দিলেন এমবাপে

Al Hilal: এমবাপের জন্য রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি ক্লাবের তরফে প্যারিস সঁ জরমঁকে দেওয়া হয়েছে বলে খবর।

নয়াদিল্লি: বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) বর্তমানে খবরের শিরোনামে। একাধিক রিপোর্ট অনুযায়ী তাঁকে দলে নেওয়ার জন্য আগ্রহী সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al Hilal)। তাঁর জন্য রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও সৌদি ক্লাবের তরফে প্যারিস সঁ জরমঁকে (Paris Saint-Germain) দেওয়া হয়েছে বলে খবর। পিএসজিও সেই প্রস্তাব মেনে নিয়েছে বলে রিপোর্ট দাবি করা হয়েছে। এবার গোটা বিষয়ে প্রথমবার ফরাসি মহাতারকা নিজের প্রতিক্রিয়া জানালেন।

বর্তমানে সোশ্যাল মিডিয়া এমবাপের দলবদল নিয়ে সরগরম। এরই সুযোগে এনবিএ তারকা জিয়ান্নিস এক মজাদার পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই পোস্টে তিনি এমবাপের বদলে আল হিলালকে তাঁকে সই করার আবেদন জানান। নিজের একটি সেলফি দিয়ে তাঁর ক্যাপশনে জিয়ান্নিস লেখেন, 'আল হিলাল আপনারা আমায় দলে নিতে পারেন। আমায় কিন্তু কিলিয়ান এমবাপের মতোই দেখতে'। কিলিয়ান এমবাপেকে কিন্তু হাসির ইমোজি দিয়ে এনবিএ তারকার সেই পোস্ট রিশেয়ার করেন। আল হিলালে যোগদান প্রসঙ্গে এর আগে কোনওরকমভাবে কোনও প্রতিক্রিয়া দেননি এমবাপে। সেই অর্থে এটাই তাঁর প্রথম প্রতিক্রিয়া।

 

কিলিয়ান এমবাপের সঙ্গে প্যারিস সঁ জরমের সম্পর্কের তিক্ততা ইতিমধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। এমবাপের সঙ্গে পিএসজির আর এক বছরের চুক্তি বাকি রয়েছে। পিএসজি এমবাপের চুক্তি বাড়াতে আগ্রহী হলেও, ফরাসি তারকা চুক্তি বাড়াতে আগ্রহী নন। বরং তিনি নিজের চুক্তি পূরণ করে পরের বছরই ক্লাব ছাড়তে আগ্রহী। পিএসজি আবার দলের মহাতারকাকে কোনওভাবেই ফ্রিতে ক্লাব ছাড়তে দিতে আগ্রহী নয়। সেই কারণেই তাঁরা এমবাপেকে ট্রান্সফার লিস্টও করে দিয়েছেন বলে খবর। এই নিয়েই ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে টানাপোড়েন অব্যাহত।

এরই মাঝে এমবাপেকে দলে নেওয়ার জন্য মরিয়া সৌদি আরবের ক্লাব আল হিলাল। খবর অনুযায়ী, এমবাপের সঙ্গে চুক্তি সংক্রান্ত কথা বলতে আগ্রহী আল হিলাল। সেই কারণেই আল হিলালের তরফে প্রাথমিকভাবে ৩০০ মিলিয়ন ইউরোর মৌখিক প্রস্তাবও নাকি পিএসজিকে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। যদি এই চুক্তি মেনে নেওয়া হয়, তাহলে তা কোনও ফুটবলারের জন্য বিশ্বের সর্বকালের সর্বোচ্চ ট্রান্সফার ফি হবে। এমবাপেকে ৭০০ মিলিয়ন প্রতি বছরের রেকর্ড বেতন দিতেও রাজি আল হিলাল। এবার এমবাপে কী করেন, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লক্ষ্য এশিয়ান গেমস, আগরতলায় জোরকদমে প্রস্তুতি সারছেন দীপা কর্মকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget