এক্সপ্লোর

Laxmiratan Shukla: কোচিং শুরু করেই বাউন্সের বিরুদ্ধে ব্যাটারদের সড়গড় করে তোলার প্রয়াস লক্ষ্মীরতনের

CAB News: লক্ষ্মীরতন শুক্ল বাংলার কোচ হিসাবে দায়িত্ব নিয়েই পড়লেন ব্যাটারদের নিয়ে। ইদানীং বাউন্সের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে বাংলার ব্যাটারদের। সেই সমস্যা কাটিয়ে তুলতে বদ্ধপরিকর কোচ।

কলকাতা: ক্রিকেটার হিসাবে তিনি নিজে ছিলেন লড়াকু। হারার আগে হারব না মানসিকতা নিয়ে অনেক ম্যাচে বাংলাকে উদ্ধার করেছেন। চাপের মুখে অবিশ্বাস্য সমস্ত ইনিংস রয়েছে।

সেই লক্ষ্মীরতন শুক্ল (Laxmiratan Shukla) বাংলার কোচ হিসাবে দায়িত্ব নিয়েই পড়লেন ব্যাটারদের নিয়ে। ইদানীং বাউন্সের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে দেখা গিয়েছে বাংলার ব্যাটারদের। সেই সমস্যা কাটিয়ে তুলতে বদ্ধপরিকর কোচ লক্ষ্মীরতন। বাউন্সের বিরুদ্ধে ব্যাটারদের সড়গড় করে তুলতে বিশেষ অনুশীলনও শুরু করে দিলেন তিনি।

কী সেই অনুশীলন?

বহু পুরনো এক পন্থা। টেনিস বলকে জলে ভিজিয়ে ব্যাটারদের দিকে ছুড়ে দেওয়া। ভেজা বল যেমন আচমকা লাফায়, তেমনই পিচে পড়ে স্কিড করে দ্রুত গতিতে শরীর লক্ষ্য করে ধেয়ে আসে। সাধারণত বিদেশ সফরে যাওয়ার আগে বাউন্সি পিচের সঙ্গে সড়গড় হওয়ার জন্য এই ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন ব্যাটাররা। এবার সেই প্রস্তুতির নকশা তৈরি করা হয়েছে বঙ্গ ক্রিকেটারদের জন্যও।

বুধবার মাঠে নেমে পড়লেন লক্ষ্মীরতন। শুরু হয়ে গেল বাংলার অনুশীলন। বৃষ্টির জন্য মাঠ পাওয়া যাচ্ছে না। তাই ইডেনের ইন্ডোরে চলল ম্যারাথন প্র্যাক্টিস। ছটি পিচে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে প্রথম দিনের অনুশীলন চলে। হাজির ছিলেন অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ, ঈশান পোড়েলরা। মরসুমের প্রথম প্র্যাকটিসে ছিলেন না মনোজ তিওয়ারি, মহম্মদ শামি। দুই রকম বল, প্লাস্টিক এবং ভেজা টেনিস বলে অনুশীলন করতে দেখা যায় বাংলার ক্রিকেটারদের। ইডেনের 'কে' ব্লকের নীচে নেট টাঙিয়ে চলে অনুশীলন।

হুক ও পুল

প্র্যাক্টিসের ফাঁকে লক্ষ্মীরতন বলেন, 'কোচ হিসাবে আমার ভূমিকাটা হয়তো নতুন। কিন্তু এই জায়গাটা নতুন নয়। চেনা জায়গা, চেনা পরিবেশ। দীর্ঘদিন এই দলেই ছিলাম। আপাতত প্রাথমিক বিষয়গুলোতে জোর দিতে চাই। সাধারণ ব্যাটিং ড্রিল দিয়ে শুরু করেছি। ভেজা টেনিস বল এবং প্লাস্টিক বলে হুক এবং পুল শট প্র্যাকটিস করালাম। আজ সাড়ে পাঁচ ঘণ্টার ট্রেনিং হয়েছে। আগামী দিনে সেটা ছ'ঘণ্টা ছাড়িয়ে যাবে।'

২০২১ সালে রাজনীতি ছাড়ার পর মাঠে ফেরেন লক্ষ্মী। গত মরসুমে তিনি বাংলার অনূর্ধ্ব-২৫ দলের কোচ ছিলেন। এবার বাংলার সিনিয়র দলের দায়িত্ব পেয়েছেন।

জাতীয় রেকর্ড গড়ে কমনওয়েলথ থেকে ভারোত্তোলনে ব্রোঞ্জ জয় লভপ্রীতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arjun Tendulkar: সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
সুযোগ পেয়েই নজর কাড়লেন, আইপিএল খেলে কত টাকা আয় হয় সচিন-পুত্র অর্জুনের?
IPL Play Off: আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
আইপিএলে সুপার সানডে! প্লে অফে একটা জায়গার জন্য আজ লড়াই তিন দলের, কাদের সামনে কী অঙ্ক?
Kolkata Knight Riders: চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন অঙ্গকৃষ, রঘুবংশীর পরিবর্তে কি কেকেআরে যোগ দিচ্ছেন এই তারকা?
Mahela on Rohit-Bumrah fitness: MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা
MI-র শেষ ম্যাচের আগে বুমরার খারাপ পারফরম্যান্সের কারণ থেকে রোহিতের ফিটনেস নিয়ে অকপট কোচ মাহেলা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget