এক্সপ্লোর

স্লেজিং কম থাকলেও অজি বোলারদের বাউন্সারে ঘাটতি থাকবে না,ভারতকে সতর্ক করে বললেন ইয়ান চ্যাপেল

সিডনি: মাঠে আগ্রাসী মানসিকতার জন্য পরিচিত অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রতিপক্ষ খেলোয়াড়দের আগ্রাসী মানসিকতা ও আধিপত্য দিয়ে পেড়ে ফেলার কৌশল ছিল তাদের। স্লেজিং ছিল এই কৌশলের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। মাঠে লড়াই শুরুর আগেই বিপক্ষের মানসিকতা দুমড়ে-মুচড়ে দেওয়াটাই ডাউন আন্ডারে সফরের একটা বৈশিষ্ট্য। কিন্তু বল বিকৃতি কাণ্ডের পর রাতারাতি বদলে গিয়েছে চালচিত্রটা। এই ঘটনায় অস্ট্রেলিয়া দলের সেরা দুই ব্যাটসম্যানকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। আর ওই ঘটনায় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের ভাবমূর্তি। মৌখিক যুদ্ধটা অস্ট্রেলিয়া এতটাই কমিয়ে দিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডুপ্লেসিস সহ অনেক ক্রিকেটার অজিদের তাদের মৌলিক বৈশিষ্ট্য হারিয়ে যেতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। অস্ট্রেলিয়া ক্রিকেটের এই সংকটের সময় সে দেশ সফরে গিয়েছে ভারতীয় দল। ডাউন আন্ডারে এই প্রথম সিরিজ জয়ের আশায় বুক বাঁধছেন বিরাট কোহলির দলের সমর্থকরা। আর এই সফরে কোহলিদেরই ফেভারিট ধরা হচ্ছে। যদিও অস্ট্রেলিয়া সফরটা কোহলিদের পক্ষে আদৌ সহজ হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতীয় দল যেন অস্ট্রেলিয়াকে খাটো করে না দেখে। কারণ, অজি বোলিং অ্যাটাক কিন্তু বিপজ্জনক। চ্যাপেল বলেছেন, মৌখিক যুদ্ধ না থাকলেও বদলি হিসেবে থাকবে শর্ট-পিচ বল। চ্যাপেল বলেছেন, মিচেল স্টার্ক, জোশ হ্যাজেলউড, প্যাট কামিন্স ও পিটার সিডলেকে নিয়ে গঠিক বোলিং অ্যাটাক অতিরিক্ত বোঝা কাঁধে তুলে নিতে প্রস্তুত থাকবে। চ্যাপেল বুঝিয়ে দিয়েছেন, অসি পেসাররা বাউন্সার দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের শিরদাঁড়ায় কাঁপুনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেছেন, অস্ট্রেলিয়া মাঠে তাদের আচরণ সংযত রাখার চেষ্টা করবে। ভারতীয়দের বুঝতে হবে যে মৌখিক যুদ্ধটা কমলেও শর্ট-পিচ ডেলিভারির কোনও খামতি থাকবে না। চ্যাপেল আরও বলেছেন, অস্ট্রেলিয়াকে আদৌ খাটো করে দেখা যাবে না। তাদের হাতে রয়েছে সেরা মানের বোলিং অ্যাটাক। স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্সকে নিয়ে তৈরি বোলিং অ্যাটাক রীতিমতো সমীহ জাগানোর মতো। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ কিছুটা দুর্বল। এর অর্থ বোলাররা বিপক্ষকে রান তুলতে না দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর থাকবে। চ্যাপেল বলেছেন, ভারতের প্রথম তিন ব্যাটসম্যানকে মনে রাখতে হবে, বিরাট কোহলিকে বলের পালিশ থাকতে থাকতেই প্যাভিলিয়নে ফেরত পাঠাতে শুরুতেই উইকেট দখলের লক্ষ্যে ঝাঁপাবে অজি বোলাররা। একইসঙ্গে তিনি অজি বোলারদের সঠিক লেংথে বোলিংয়ের পরামর্শও দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget