এক্সপ্লোর

তদন্ত চলাকালীন পাণ্ড্য, রাহুলকে খেলতে দেওয়া হোক, আর্জি সি কে খন্নার

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের দুই সদস্য হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুলকে দল থেকে বাদ দেওয়ার বিরোধী বিসিসিআই-এর কার্যনির্বাহী সভাপতি সি কে খন্না। প্রশাসক কমিটির কাছে তাঁর আর্জি, বিতর্কিত মন্তব্যের জন্য তদন্ত চললেও, এই দুই ক্রিকেটারকে ভারতীয় দলে ফেরানো হোক। এ বিষয়ে বিশেষ সাধারণ সভা আয়োজন করবেন না বলেও জানিয়ে দিয়েছেন খন্না। একটি টেলিভিশন শোয়ে মহিলাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন পাণ্ড্য ও রাহুল। এর জেরে তাঁরা তীব্র সমালোচনার মুখে পড়েন। ভারতীয় দল ও বিসিসিআই-ও বিষয়টিকে ভালভাবে নেয়নি। এই দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফেরানো হয়। তাঁদের সাসপেন্ড করা হয়েছে। প্রশাসক কমিটি চাইছে, এই দুই ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ করার জন্য ওম্বাডসম্যান নিয়োগ করুক সুপ্রিম কোর্ট। তবে খন্না এর বিরোধী। তিনি প্রশাসক কমিটিকে লেখা চিঠিতে বলেছেন, ‘ওরা ভুল করেছে। ওদের ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালীন দেশে ফেরানো হয়েছে। ওরা নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছে। আমার পরামর্শ হল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা অবিলম্বে এই দুই ক্রিকেটারকে ভারতীয় দলে ফেরানো হোক এবং ওদের নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে দেওয়া হোক।’ বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ ১৪টি রাজ্য সংস্থা বিশেষ সাধারণ সভা আয়োজনের অনুরোধ জানিয়ে খন্নাকে চিঠি দিয়েছে। ওম্বাডসম্যান নিয়োগের বিষয়ে যাতে সিদ্ধান্ত নেওয়া যায় সেজন্য দ্রুত বিশেষ সাধারণ সভা ডাকার আর্জি জানিয়ে খন্নাকে চিঠি দিয়েছেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরীও। তবে খন্না জানিয়েছেন, ‘বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী, শুধু বার্ষিক সাধারণ সভাতেই ওম্বাডসম্যান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। তাছাড়া বিষয়টি বিচারাধীন।’

সেরা শিরোনাম

IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
KL Rahul: গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল
গাওস্কর, সহবাগরা কেউই পারেননি, প্রথম ভারতীয় ওপেনার হিসাবে সকল SENA দেশে সেঞ্চুরি হাঁকালেন রাহুল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget