এক্সপ্লোর

রিচার্ডসের সঙ্গে অনেক মিল, কোহলিও একদিন ধীরস্থির হবে: হোল্ডিং

জোহানেসবার্গ: বিরাট কোহলির সঙ্গে অনেকটাই মিল রয়েছে স্যর ভিভিয়ান রিচার্ডসের। এঅন্নত এমনটাই মনে করেন ওয়েন্ট ইন্ডিজের প্রাক্তন তারকা বোলার মাইকেল হোল্ডিং। তাঁর দাবি, ভারত অধিনায়কের অনেক শেখার বাকি আছে। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও ধীরস্থির হয়ে যাবেন।

হোল্ডিং বলেন, অধিনায়ক হলেও বর্তমানে কোহলির বয়স কম। অধিনায়কত্বের পাঠ তিনি এখনও নিচ্ছেন। প্রতিদিন শিখছেন। তিনি ভীষণই আবেগপ্রবণ এবং একইসঙ্গে প্রচণ্ড আগ্রাসী।হোল্ডিংয়ের মতে, মাঝে মধ্যে তিনি এতটাই আগ্রাসন প্রকাশ করে ফেলেন যে তার ফলে কেবলমাত্র বিপক্ষ দল নয়, অনেকক্ষেত্রে নিজের দলের সতীর্থরাও প্রভাবিত হয়ে পড়েন।

এখানেই কোহলির সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অধিনায়ক স্যর ভিভ রিচার্ডসের মিল পান হোল্ডিং। তিনি বলেন, ভিভের সঙ্গে কোহলির অনেক মিল। যখন ভিভ অধিনায়কত্বের ভার নিয়েছিলেন, তখনও পরিস্থিতি একইরকম ছিল। তারপর, ধীরে ধীরে তিনি পরিণত হন। তিনি ধীরস্থির হন, দল হয়। তারপরই ফল আসতে শুরু করে। বিরাটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে বলে মনে করেন হোল্ডিং।

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে প্রথম একাদশ বাছাই নিয়ে কোহলির সমালোচনা করেন হোল্ডিং। তাঁর মতে, প্রথমত ক্রিকেটারদের এখন বিভিন্ন দেশে, ভিন্ন ভিন্ন পরিবেশে খেলতে হচ্ছে। অনেক সময় মনে হতেই পারে যে, বিভিন্ন ধরনের পিচে ভিন্ন ভিন্ন বোলাররা সাহায্য পাবেন। পাশাপাশি, বর্তমান যুগে এত বেশি ক্রিকেট খেলা হয়, যে মাঝেমধ্যেই তাঁদের বিশেষ করে বোলারদের বিশ্রাম দিতে হয়।

হোল্ডিংয়ের মতে, এই কারণে যদি তিন টেস্টে এত পরিবর্তন করেন কোহলি, তাহলে তা অনুমান করা সম্ভব। তবে, তাঁকেও মাথায় রাখতে হবে, বারবার দল পরিবর্তন করলে আখেরে ক্ষতিই হবে। অতীতেও দেখা গিয়েছে, অনেক বড় বড় টিমও প্রথম একাদশে পরিবর্তন এনেছে। তবে, তা কখনই প্রতি ম্যাচে নয়। এতে ক্রিকেটারদের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হবে, যা তাঁর পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। সেই ক্রিকেটারের মনে হতেই পারে, একটি ম্যাচে পারফর্ম না করলে, দল থেকে বাদ দেওয়া হতেই পারে।

সেরা শিরোনাম

Syed Mushtaq Ali Trophy: টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
টপ অর্ডারের ব্যর্থতা কাল হল, সুদীপ-শাহবাজ-সায়নের দুরন্ত লড়াই সত্ত্বেও মুস্তাক আলিতে শুরুতেই হার বাংলার
IND vs PAK: শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
শেষ বল পর্যন্ত টানটান লড়াই, রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Suryakumar Yadav: জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
জাতীয় নির্বাচককে লক্ষ্য করে ছক্কা! প্রেরণা ধোনির জীবন, তাণ্ডবের পর বিস্ফোরক সূর্যকুমার
IPL 2027: রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার
রিটনেশন তালিকা প্রকাশের আগে খেলোয়াড়দের ট্রেড অব্যাহত, এবার GT-তে যোগ দিচ্ছেন SRH-র তারকা বোলার

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget