এক্সপ্লোর

Lionel Messi and Sergio Ramos at PSG: ১৫ বছরের প্রতিদ্বন্দ্বী, অবশেষে এক মেরুতে মেসি- র‌্যামোস

একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত ১৫ বছর ধরে রিয়ালের বিরুদ্ধে যতবার মেসি বল পায়ে গোলের লক্ষ্যে এগিয়েছেন, ততবারই সর্বশক্তি দিয়ে তাঁকে বাধা দেওয়ার কাজটা করে গিয়েছেন সের্জিও র‌্যামোস।

প্যারিস: সবুজ গালিচায় যতবার দেখা হয়েছে তাঁদের। একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলেন। গত ১৫ বছর ধরে রিয়ালের বিরুদ্ধে যতবার মেসি বল পায়ে গোলের লক্ষ্যে এগিয়েছেন, ততবারই সর্বশক্তি দিয়ে তাঁকে বাধা দেওয়ার কাজটা করে গিয়েছেন সের্জিও র‌্যামোজ। কিন্তু সেই লড়াইয়ের সমাপ্তি হয়েছে। এবার থেকে একই ক্লাবে খেলতে দেখা যাবে ২ তারকাকে।

পিএসজিতে কিছুদিন আগেই যোগ দিয়েছেন প্রাক্তন রিয়াল তারকা। অন্যদিকে মঙ্গলবারই ফ্রান্সের এই ক্লাবে যোগ দিলেন আর্জেন্তাইন সুপারস্টারও। নতুন মরসুমে পিএসজি তাদের দল সাজাচ্ছে ঢেলে। স্ট্রাইকিং লাইনে মেসির সঙ্গে রয়েছেন নেইমার ও এমবাপে। ডিফেন্সে সের্জিও র‌্যামোস। কিন্তু পিএসজিতে মেসি আসার আসছেন, এই কানাঘুষো শুরু হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়েছে তাঁর ও র‌্যামোসের পুরনো ক্লাবের হয়ে খেলার সময়ের কিছু ছবি ও ক্লিপিংস।

এল ক্লাসিকোয় এর আগে যতবারই রিয়াল ও বার্স মুখোমুখি হয়েছে, ততবারই ২ জনের মধ্যেকার মাঠের লড়াই চোখে পড়েছে। কখনও তা উত্তপ্ত বাক্যবিনিময় তো কখনও আবার তা হালকা হাতাহাতিও। কিন্তু পুরোটাই যদিও মাঠের লড়াইয়ের ৯০ মিনিটের মধ্যেই। তবে এত বছর ধরে ২ জন চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ার পর কীভাবে এখন একসঙ্গে খেলবেন মিলেমিশে, তা নিয়ে কৌতূহল জন্মেছে সমর্থকদের মনেও। 

২০১৭ সালের অগাস্ট মাসের স্প্যানিশ সুপার লিগের ফাইনালের দ্বিতীয় লেগের একটি ম্যাচের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে মাঠের মধ্যেই কীভাবে মেসির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন র‌্যামোস। সেই ম্যাচে একটা সময় র‌্যামোস মেসির মাথার ওপর দিয়ে বল ছুড়ে মারেন। তাতেই ক্ষেপে গিয়ে কিছু উত্তপ্ত বাক্যবিনিময় করেন মেসি। এছাড়াও রিয়ালের বক্সে যতবার হানা দিয়েছেন, তখনই বাজেভাবে ট্যাকলও করতে দেখা গিয়েছে র‌্যামোসকে।

এদিকে বুধবার নতুন ক্লাবে নিজের প্রথম প্রেস কনফারেন্সে মেসি বলেন, 'ঐতিহ্যশালী ক্লাব। এই ক্লাবও নিজেদের লক্ষ্যে স্থির। আমিও এসেছি একটা লক্ষ্য নিয়েই। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতাতে চাই আমি। আমার স্বপ্ন যাতে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারি। আর আমার মনে হয় এখান থেকেই সেই কাজটা আমি করতে পারব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
বুমরা, সাই তো নেইই, ছিটকে গিয়েছেন সুন্দরও, ভারতীয় দল যেন 'হাসপাতাল'
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget