এক্সপ্লোর

Lionel Messi: রোনাল্ডো যোগ দিলে পিএসজি ছাড়বেন, স্পষ্ট হুমকি মেসির!

Cristiano Ronaldo: ম্যাঞ্চেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় ক্রমশই রোনাল্ডোর দল ছাড়ার জল্পনা বাড়ছে।

প্যারিস: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi), মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা দুই ফুটবলার। বিশ্বের অগণিত অনুরাগীরা অন্তত একবার হলেও, এই দুই মহাতারকাকে একসঙ্গে একই দলের হয়ে খেলতে দেখতে চান। তবে এমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

গত মরসুমে ফুটবলবিশ্বে প্রবল আলোড়ন জাগিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন রোনাল্ডো। তবে এক বছর পরেই রোনাল্ডোর ম্যান ইউনাইটেড ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। বিগত ১৫ বছর ধরে রেড ডেভিলসদের পাশাপাশি রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাসের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাতিয়ে আসছেন ‘সিআরসেভেন’। তবে এ বছর ম্যান ইউনাইটেডে থাকলে চ্যাম্পিয়ন্স লিগ নয়, বরং উয়েফা ইউরোপা লিগেই খেলতে হবে রোনাল্ডোকে।

গত বছর প্রিমিয়র লিগে ইউনাইটেড ষষ্ঠ স্থানে শেষ করায় চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করেনি তারা। এরপরেই আসন্ন মরসুমে রোনাল্ডো আদৌ দলে থাকবেন কি না, সেই নিয়ে জল্পনা তুঙ্গে। সাম্প্রতিক সময়ে সেই জল্পনা আরও বেড়েছে। এমনকী, ম্যান ইউনাইটেডের প্রাক-মরসুমেও দলের সঙ্গে সফরে যাচ্ছেন না রোনাল্ডো। যদিও তিনি পারিবারিক কারণেই দলের সঙ্গে প্রাক-মরশুম সফরে যাননি বলে জানানো হয়েছে। তাও অনেকেই মনে করছেন ইউনাইটেডে আর খেলবেন না বলেই রোনাল্ডোর এই সিদ্ধান্ত।

রোনাল্ডো ইউনাইটেড ছাড়লে, পর্তুগিজ মহাতারকাকে দলে নেওয়ার জন্য যে কোনও বিখ্যাত ক্লাবই ঝাঁপাবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে ফরাসি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সাঁ-জাঁর (Paris Saint-Germain) নামও শোনা যাচ্ছে। এই দলেই আবার গত মরসুমে যোগ দিয়েছেন লিওনেল মেসি, রয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপেরাও। রোনাল্ডো যোগ দিলে মহাতারকার মেলা দেখা যাবে পিএসজিতে। তবে রিপোর্ট অনুযায়ী, মেসি নাকি পিএসজি কর্ণধারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি রোনাল্ডোর সঙ্গে একদলে খেলবেন না।

এমনকী, রোনাল্ডো পিএসজিতে যোগ দিলে তিনি ক্লাব ছাড়ার হুমকিও দিয়েছেন বলে খবর। এই রিপোর্টকে যদি সত্যি বলে মনে করা হয়, তাহলে অগণিত ভক্তদের রোনাল্ডো ও মেসিকে এক দলে খেলতে দেখার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যেতে চলেছে। অবশ্য পিএসজিতে না গেলে, গত মরসুমে প্রিমিয়র লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর চ্যাম্পিয়ন্স লিগ খেলা দল পেতে খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়।   

আরও পড়ুন: জল্পনার অবসান, জুভেন্তাসে সই ডি মারিয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget