এক্সপ্লোর

Angel Di Maria: জল্পনার অবসান, জুভেন্তাসে সই ডি মারিয়ার

Juventus: এক বছরের চুক্তিতে জুভেন্তাসে সই করেছেন ডি মারিয়া, শুক্রবারই সরকারিভাবে আর্জেন্তাইন তারকাকে সই করানো কথা ঘোষণা করা হয়।

তুরিন: বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা, সেই জল্পনায় এবার সিলমোহর পড়ল। রেকর্ড ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্তাসের (Juventus) হয়ে এক বছরের চুক্তিতে সই করলেন আর্জেন্তিনার অ্যাঙ্খেল ডি মারিয়া (Angel Di Maria) ।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড দুঃস্বপ্নের মরশুমের পর, প্যারিস সাঁ-জাঁর হয়ে ২০১৫ সালে সই করেছিলেন দি'মারিয়া। তারপর দীর্ঘ সাত মরশুম ধরে পিএসজির জার্সিতে ফুল ফুটিয়েছেন আর্জেন্তাইন ফরোয়ার্ড, জিতেছেন ১৮টি ট্রফি। ফ্রান্সের রাজধানীর ক্লাবের হয়ে ২৯৫টি ম্যাচ খেলে ৯২টি গোল ও ১১২টি অ্যাসিস্ট রয়েছে তাঁর ঝুলিতে। পিএসজির হয়ে পাঁচটি লিগ খেতাব জিতলেও, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় কিন্তু অধরাই রয়ে গিয়েছে ডি মারিয়ার।

এক বছরের চুক্তি সই ডি মারিয়ার

গত মরশুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়েছে ৩৪ বছর বয়সি ফরোয়ার্ডের। তারপর জুভেন্তাসের সঙ্গে বহুদিন ধরে চুক্তি নিয়ে কথাবার্তা চলছিল ডি মারিয়ার। দৌড়ে ছিল বার্সেলোনাও। তবে সকল জল্পনা সমাপ্ত করে জুভের হয়েই সই করলেন ডি মারিয়া। এক বছরের চুক্তিতে বিয়ানকোনেরির সঙ্গে সই করেছেন ডি মারিয়া। শুক্রবার (৯ জুন) জুভেন্তাসের তরফে সরকারিভাবে ডি মারিয়ার সঙ্গে চুক্তির কথা ঘোষণা করা হয়। নতুন ক্লাবে ২২ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে তাঁকে।

Di Maria is Ⓑ🅘Ⓐ🅝Ⓒ🅞Ⓝ🅔Ⓡ🅞 🤍🖤🫶#WelcomeAngel pic.twitter.com/gCB1RUT0kY

— JuventusFC (@juventusfcen) July 8, 2022

">

জুভেন্তাসে ফিরছেন পল পোগবা

শুধু ডি মারিয়া নয়, জুভেন্তাসে যোগ দিচ্ছেন এক চেনা মুখও। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের থেকে ২০১২ সালে জুভেতে যোগ দিয়েছিলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার পল পোগবা (Paul Pogba)। ম্যান ইউনাইটেডে চুক্তি শেষের পর ফের একবার এই মরশুমে জুভেতেই ফিরছেন তিনি। ইতিমধ্যেই তুরিনে নিজের মেডিক্যালের জন্য উপস্থিত হয়েছেন বিশ্বজয়ী ২৯ বছর বয়সি পোগবা। সরকারিভাবে জুভেন্তাস খেলোয়াড় হিসাবে তাঁর ঘোষণা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

📍 Checking in for a morning medical 🏥👋 pic.twitter.com/kisa5LiZsH

— JuventusFC (@juventusfcen) July 9, 2022

">

তুরিনে সম্ভবত চার বছরের চুক্তিতে সই করতে চলেছেন পোগবা। গত বছর লিগে জুভেন্তাস, চ্যাম্পিয়ন এসি মিলানের থেকে ১৬ পয়েন্ট পিছনে, চার নম্বরে শেষ করেছিল। রেকর্ড চ্যাম্পিয়নদের হালে সময়টা খুব একটা ভাল কাটেনি। তাই নিজেদের হারানো সিংহাসন ফিরে পেতে মরিয়া জুভেকে এই দুই তারকা ফুটবলারের আগমন অনেকটাই শক্তি প্রদান করবে।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপ দেখতে যাচ্ছেন? মাঠে ঢোকার আগে সাবধান!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget