এক্সপ্লোর

Lionel Messi New Record: নিসের বিরুদ্ধে জ্বলে উঠলেন মেসি, রোনাল্ডোর রেকর্ড ভেঙে গড়লেন ইতিহাস

Lionel Messi: পিএসজির হয়ে ৬৮টি ম্যাচে ৩০ নম্বর গোলটি করে ফেললেন আর্জেন্তাইন মহাতারকা লিওনেল মেসি।

প্যারিস: শনিবার লিগ ওয়ানে প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) হয়ে জ্বলে উঠলেন লিওনেল মেসি (Lionel Messi)। ওজিসি নিসের বিরুদ্ধে ম্যাচে গোল করলেন তো বটেই, গোল করালেনও। নিসের বিরুদ্ধে গোলের সুবাদেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও (Cristiano Ronaldo) এক রেকর্ড ভেঙে ফেললেন তাঁর 'চিরপ্রতিদ্বন্দ্বী' মেসি।

রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন মেসি

শনিবারের গোলটি ইউরোপের সেরা পাঁচ লিগে মেসির ৭০২তম গোল, যা রোনাল্ডোর গোলসংখ্যা থেকে এক বেশি। মেসি পর্তুগিজ মহাতারকার থেকে ১০৫টি কম ম্যাচ খেলে তাঁর রেকর্ড ভাঙলেন। পেশাদার হওয়ার পর বার্সেলোনা ও পিএসজি, দুই ক্লাবের হয়েই এখনও পর্যন্ত খেলেছেন মেসি। বার্সার হয়ে ৭৭৮টি ম্যাচে তিনি মোট ৬৭২টি গোল করেছিলেন। শনিবারের গোলটি পিএসজির হয়ে মেসির ৩০তম গোল ছিল। ফ্রান্সের রাজধানীর ক্লাবের হয়ে ইতিমধ্যেই ৬৮টি ম্যাচ খেলেছেন তিনি।

এই ম্যাচ জিত লিগ ওয়ানের শীর্ষে নিজেদের দখল আরও মজবুত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের থেকে আপাতত মেসিদের ক্লাব ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে। ম্যাচের ২৬ মিনিটের মাথায় নুনো মেন্ডেসের পাস থেকে প্রথমবারে শট নিয়ে নিস রক্ষণকে পরাস্ত করেন মেসি। জালে বল জড়িয়ে পিএসজিকে ম্যাচে এগিয়ে দেন। তবে ম্যাচে জয় সুনিশ্চিত করার জন্য আরেকটি গোল প্রয়োজন ছিল। সেই জয়সূচক গোলটি করেন সার্জিও রামোস। এক সময়ের কট্টর প্রতিদ্বন্দ্বীর গোলের পাসটি কিন্তু মেসিই বাড়ান। মেসির কর্নার থেকেই ৭৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে পিএসজির জয় সুনিশ্চিত করেন রামোস।

নাগাড়ে দুই হারের পর জয়

এই ম্যাচের আগে লিগে রেনসের বিরুদ্ধে ০-২ ও লিয়ঁঁর বিরুদ্ধে ০-১ স্কোরলাইনে পরপর দুই ম্যাচ হেরেছিল পিএসজি। এই ম্যাচ হারলে তাঁদের চাপ বিরাট বাড়ত। তবে মেসির দৌলতে জয় পেল তাঁর দল। গোটা মরসুম জুড়েই কিন্তু আর্জেন্তাইন তারকা পিএসজির হয়ে দুরন্ত ফর্মে রয়েছেন। ক্লাবের হয়ে এ মরসুমে ৩৪ ম্যাচে ইতিমধ্যেই ১৯টি গোল করার পাশাপাশি ১৭টি গোলের পাসও বাড়িয়েছেন মেসি। অপরদিকে, রোনাল্ডোও নিজের নতুন দল আল নাসরের হয়ে ভাল খেলছেন। নতুন বছরে এশিয়ার ক্লাবে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই 'সিআর৭' ১১ গোল করে ফেলেছেন। বয়স বাড়লেও, দুই মহাতারকার গোলের খিদে যে এতটুকুও কমেনি, এই পরিসংখ্যানই কিন্তু তা প্রমাণ করে দিচ্ছে।

আরও পড়ুন: প্রথম দুই ম্যাচেই জয়, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এলেন পাঞ্জাব মালকিন প্রীতি

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget