এক্সপ্লোর

Lionel Messi Actor: অভিনয়ের জগতে পা দিলেন লিওনেল মেসি

Lionel Messi: আর্জেন্তাইন টিভি সিরিজ লস প্রোটেক্টরেস (Los Protectores) একটি ছোট্ট রোলের জন্য মেসিকে অনুরোধ করা হয়েছে।

বুয়েনস আইরস: মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। গত বছরই জিতেছেন বিশ্বকাপ, সাত বার ব্যালন ডি'অর জয়ের কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। সম্প্রতি ইউরোপ ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন মেসি। এবার আর্জেন্তাইন কিংবদন্তি অভিনয়ের জগতে নিজের অভিষেক ঘটালেন।

ফুটবল মাঠে নিজের দক্ষতায় দর্শকদের মাতান মেসি। তবে এবার তিনি বিনোদনের জগতে পা রাখলেন। খবর অনুযায়ী আর্জেন্তাইন টিভি সিরিজ লস প্রোটেক্টরেস (Los Protectores) একটি ছোট্ট রোলের জন্য মেসিকে অনুরোধ করা হয়েছে। এই টিভি সিরিজে তিনজন ফুটবল এজেন্টের গল্প শোনা যাবে, যারা নিজেদের দেউলিয়া হওয়ার থেকে রক্ষা করার সচেষ্ট। দর্শকরা তো মেসিকে এই টিভি সিরিজে দেখে অবাক হয়েছেনই, পাশাপাশি অন্যান্য অভিনেতারাও বেশ চমকে যান। এই সিরিজের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডেই মেসিকে দেখা যাবে।

নিজের নামভূমিকাতেই অভিনয় করতে দেখা যাচ্ছে মেসিকে। সিরিজে তাঁর সঙ্গে প্যারিসে এই এজেন্টরা দেখা করতে যাবে। মেসির অভিনয়ও বেশ প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এই সিরিজে এজেন্টের ভূমিকায় অভিনয় করা আন্দ্রেস পাররা মেসির প্রশংসা করেন। ক্যামেরার সামনে মেসির দুর্দান্ত পারফরম্যান্স তিনি বেশ খানিকটা চমকেই গিয়েছেন বলে জানান এই অভিনেতা।

এ মরশুম শেষেই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লিওনেল মেসি। ফ্রান্সের ক্লাবের সঙ্গে চুক্তি শেষে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে যে মাঠে নামতে চলেছেন সে কথাও ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে নিজের বিদায়ী মরশুমেই লিগ ওয়ানের (Ligue 1) সেরা বিদেশি ফুটবলার হওয়ার পুরস্কার জিতে নিলেন আর্জেন্তাইন কিংবদন্তি মেসি।

নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় মেসিকে দলে নেওয়ার অন্যতম বড় কারণ ছিল। পিএসজির হয়ে দু'মরশুমে লিগ খেতাব জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি মেসি। তবে নিজের শেষ মরশুমে কিন্তু ক্লাবের হয়ে লিগে বেশ ভালই পারফর্ম করেছিলেন তিনি। সাত বারের ব্যালন ডি'অরজয়ী তারকা গত মরশুমে লিগে সর্বাধিক অ্যাসিস্ট প্রদান করেছেন। ৩২টি লিগ ম্যাচ খেলে তিনি ১৬টি অ্যাসিস্ট প্রদান করেন। এই দুরন্ত মরশুমের সুবাদেই লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার জিতলেন 'এলএম১০'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vozinha: নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
নতুন ক্লাবে সই করছেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা, মেসির পাশেই কি খেলতে দেখা যাবে তাঁকে?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
IND vs ZIM Live: বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের
বিরাট ব্যবধানে জয়, শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে প্রথম সিরিজ় জয় ভারতের

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget