এক্সপ্লোর

FIFA World Cup 2022: দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেললেন মেসি? আর্জেন্তিনাকে জিতিয়ে সেলিব্রেশনে কিসের ইঙ্গিত?

FIFA World Cup 2022: এখনও এই প্রশ্নের উত্তর পুরোপুরি নিশ্চিত কারও কাছে না থাকলেও, অন্তত তেমনই কিন্তু আভাস দিয়ে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)।

বুয়েনস আয়ার্স: তবে কি শেষের শুরু? নাকি এটাই শেষ? এখনও এই প্রশ্নের উত্তর পুরোপুরি নিশ্চিত কারও কাছে না থাকলেও, অন্তত তেমনই কিন্তু আভাস দিয়ে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। অন্তত ঘরের মাঠে এটাই হয়ত শেষ ম্যাচ খেলে ফেললেন আর্জেন্তাইন সুপারস্টার। ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন দেশের জার্সিতে। ভেনিজুয়েলাকে ৩-০ গোলে হারিয়ে গ্যালারির দিকে তাকিয়ে মেসির সেলিব্রেশন ভাইরাল হল মুহূর্তের মধ্যে। মুষ্টিবদ্ধ হাতে গ্যালারির দিকে ছুঁড়ে দিচ্ছিলেন। অভিবাদন গ্রহণ করে নিচ্ছিলেন। হয়ত বুঝিয়ে দিচ্ছিলেন কাতার বিশ্বকাপের পর বুটজোড়়া তুলে রাখবেন, আর সেক্ষেত্রে হয়ত দেশের মাটিতে জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হবে না মেসির।

 

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্তিনা। সেই ম্যাচে জয় পেয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড় গড়ল তারা। ম্যাচে প্রথমে নিকোলাস ও ডি মারিয়ার গোলে এগিয়ে যায় সাদা-নীল জার্সিধারীরা। এরপর খেলার একেবারে শেষ লগ্নে ৮২ মিনিটের মাথায়  ম্য়াচের শেষ ও নিজের একমাত্র গোলটি করেন মেসি। একইসঙ্গে দ্রুততম ফুটবলার হিসেবে কেরিয়ারের ৭৬০ তম গোল করার নজির গড়েন মেসি। ম্যাচের পর মেসি বলেন, ''আমি জানি না ভবিষ্যৎ কী হবে। আমি আপাতত শুধুমাত্র ইকুয়েডর ম্যাচ নিয়েই ভাবতে চাই। তারপর বিশ্বকাপ রয়েছে। তবে কাতার বিশ্বকাপের পর কী করব, তা নিয়ে আবার ভাবতে হবে।''

উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে আর্জেন্তিনা এরমধ্যেই। তবে গ্রুপ পর্বে ব্রাজিলের থেকে পিছিয়ে রয়েছে আর্জেন্তিনা।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ

ভিডিও

Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget