এক্সপ্লোর

Messi Health Update: করোনামুক্ত হয়ে প্যারিসে ফিরলেন মেসি

Lionel Messi: আর্জেন্তিনার রোজারিওতে বড়দিনের ছুটি কাটাতে গিয়ে করোনা আক্রান্ত হন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি। তারপর থেকে তিনি আর্জেন্তিনাতেই ছিলেন। এবার তিনি প্যারিসে ফিরে এলেন।

ফ্রান্স: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। করোনামুক্ত হয়ে আর্জেন্তিনা থেকে প্যারিসে ফিরলেন পিএসজি তারকা লিওনেল মেসি। গত সপ্তাহে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সেই সময় তিনি বড়দিনের ছুটি কাটানোর জন্য আর্জেন্তিনার রোজারিওতে ছিলেন। করোনা আক্রান্ত হওয়ায় সেখানেই কয়েকদিন থাকেন তিনি। এবার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তিনি প্যারিসে ফিরে এলেন।

পিএসজি সূত্রে খবর, এবার দলের চিকিৎসকরা মেসির শারীরিক পরীক্ষা করবেন। এই ফুটবলার পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন কি না, সেটা দেখবেন চিকিৎসকরা। যে কোনও মরসুম শুরু হওয়ার আগে ফুটবলারদের যেরকম শারীরিক পরীক্ষা করা হয়, এখন মেসির ক্ষেত্রে সেটাই হবে।

রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিঁয়র মুখোমুখি হচ্ছে পিএসজি। সেই ম্যাচে মেসি খেলতে পারবেন বলে আশাবাদী পিএসজি শিবির। তবে সেটা মেসির শারীরিক অবস্থার উপর নির্ভর করছে।

মেসি সহ পিএসজি-র চার ফুটবলার করোনা আক্রান্ত হন। আর্জেন্তিনার ডিস্ক জকি ফার প্যালাসিওর সংস্পর্শে এসেই মেসি করোনা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। বড়দিনের সময় রোজারিওতে একাধিক পার্টিতে যান মেসি। তার মধ্যে একটি পার্টিতে ডিজে হিসেবে ছিলেন প্যালাসিও।

৩১ বছর বয়সি ডিজে-র বিরুদ্ধে এর আগে একাধিক পার্টিতে হাজির থাকার অভিযোগ রয়েছে, যেখানে হাজির থাকা লোকজন পরে করোনা পরীক্ষা করিয়ে পজিটিভ রিপোর্ট পেয়েছেন। তবে মেসি করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই এই ডিজে-কে নিয়ে আলোচনা চলছে।

প্যালাসিও অবশ্য দাবি করেছেন, ‘মেসির করোনা আক্রান্ত হওয়ার জন্য আমি দায়ী না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় আমাকে আক্রমণ করছে, এমনকী খুনিও বলছে। কিন্তু আমি করোনা আক্রান্ত না। আমি উরুগুয়ে যাব বলে করোনা পরীক্ষা করাতে হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’

গত সপ্তাহে ওই পার্টিতে মেসির সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন প্যালাসিও। এরপরেই করোনা আক্রান্ত হন মেসি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্যালাসিওকে আক্রমণ করছেন মেসির অনুরাগীরা।

সেরা শিরোনাম

Mohit Ulva: আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
আদর্শ বিরাট ও কামিন্স, চাপের মুখে নিজের সেরাটা দেওয়াতেই আনন্দ খুঁজে পান মোহিত
U19 Asia Cup: 'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
'মাসের পর মাস কঠোর পরিশ্রম', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জয়ের নেপথ্যের রহস্য ফাঁস করলেন হেডকোচ
Virat Kohli: ১১ বছর পর ফের লজ্জার রেকর্ডের মালিক, কিউয়ি সিরিজ কি দুঃস্বপ্নের হয়ে থাকল বিরাটের?
১১ বছর পর ফের লজ্জার রেকর্ডের মালিক, কিউয়ি সিরিজ কি দুঃস্বপ্নের হয়ে থাকল বিরাটের?
Sooryavanshi On Sehwag: বীরু পুত্রের জন্য বিশেষ বার্তা, আর্যবীরকে শুভেচ্ছা জানিয়ে কী বলল সূর্যবংশী?
বীরু পুত্রের জন্য বিশেষ বার্তা, আর্যবীরকে শুভেচ্ছা জানিয়ে কী বলল সূর্যবংশী?

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget