এক্সপ্লোর

Lionel Messi: পেলে, মারাদোনার পর মেসি, আর্জেন্তাইন অধিনায়ককে অভিনব উপায়ে সম্মান জানাল কনমেবল

Lionel Messi statue: পেলে, মেসির পাশে কনমেবলের প্রধান কার্যালয়ে রাখা হবে লিওনেল মেসির মূর্তি।

আসুনসিয়ন: গত ডিসেম্বরেই ফুটবল বিশ্বকাপ জিতে অমরত্বের দিকে আরও একধাপ এগিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর নেতৃত্বেই কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ খেতাব জেতেন। এবার আর্জেন্তাইন কিংবদন্তিকে অভিনব উপায়ে সম্মান জানাল লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল (CONMEBOL)। লিওনেল মেসির এক মূর্তি প্রকাশ্যে আনল কনমেবল।

মেসিকে বিশেষ সম্মান

প্যারাগুয়ের আসুনসিয়নে লাতিন আমেরিকার ফুটবল সংস্থার প্রধান কার্যালয়ের মিউজিয়ামেই সেই মূর্তি রাখা হবে। কনমেবল সভাপতি মেসির হাতে 'ব্যাটন অফ ফুটবল'ও তুলে দেন। তিনি বলেন, 'লাতিন আমেরিকান এবং বিশ্ব ফুটবলের তরফে আজ আমরা আপনাকে বিশ্ব ফুটবলের নেতৃত্বভার তুলে দিলাম।' মেসির মূর্তি উন্মোচন এবং তাঁর হাতে ব্যাটন তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেক আলবিসেলেস্তে ফুটবলার ও কোচ লিওনেল স্কালোনিকে কোপা আমেরিকা ও বিশ্বকাপের ছোট রেপ্লিকাও হাতে তুলে দেওয়া হয়।

 

স্বপ্নসার্থক করার লড়াই

আবেগপ্রবণ মেসি এই বিশেষ সম্মান পাওয়ার পর বলেন, 'আমি এতকিছু কোনদিন কল্পনাও করিনি। ছোটবেলা থেকেই আমি ফুটবল খেলাটাকে ভালবেসে এসেছি এবং পেশাদার হিসাবে একদিন ফুটবল খেলাটা ও উপভোগ করাটাই আমার স্বপ্ন ছিল। আমার দীর্ঘ কেরিয়ারে প্রচুরবার পরাজিত হয়েছি, কিন্তু সেইসব বিষয়ে প্রাধান্য না দিয়ে বরাবরই নিজের সেরাটা দিতে, দলকে জেতাতে চেষ্টা করেছি। আমার মতে স্বপ্নসার্থক করতে লড়াই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই লড়াইয়ের পাশাপাশি খেলাটা উপভোগ করাটাও খুব জরুরি।'

প্রসঙ্গত, সদ্যই আর্জেন্তাইন ফুটবল ফেডারেশনের তরফে জাতীয় দলের ট্রেনিং গ্রাউন্ডের নাম বদলে মেসির নামে করার কথা ঘোষণা করা হয়। তার দিন দু'য়েক আগেই মেসি পানামার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে ক্লাব ও দেশ মিলিয়ে নিজের কেরিয়ারের ৮০০তম গোলটি করেন। কুরাসাওয়ের বিরুদ্ধে মঙ্গলবার (ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর) খেলতে নামবে আর্জেন্তিনা। সেই ম্যাচে গোল করতে পারলেই মেসি আরও একটি মাইলফলক নিজের নামে করে ফেলবেন। কুরাসাওয়ের বিরুদ্ধে জালে বল জড়ালেই আন্তর্জাতিক দলের হয়ে মেসি ১০০টি গোল করার মাইলফলক স্পর্শ করবেন। এর আগে আর কোনও আর্জেন্তাইনা তারকার দেশের জার্সি গায়ে ১০০টি গোল করেননি। তাই মেসির সামনে ফের একবার আরও এক অনন্য নজির গড়ার হাতছানি রয়েছে।

আরও পড়ুন: সিএসকের অনুশীলনেও ভর্তি গ্যালারি, ধোনি মাঠে নামতেই বাঁধভাঙা উচ্ছ্বাস অনুরাগীদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget