এক্সপ্লোর

Lionel Scaloni: আপনারাই আমাদের দলের দ্বাদশ খেলোয়াড়, সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন আর্জেন্তিনার কোচ

Argentina Football Team: আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) কৃতজ্ঞতা জানালেন সমর্থকদের।

বুয়েনস আইরেস: দেশে ফেরার পর থেকে উৎসবের আতিশয্য ঘিরে রয়েছে তাঁদের। গোটা দেশ ভেসে যাচ্ছে আবেগে। ৩৬ বছরের খরা কাটিয়ে ফের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina Football Team)। বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছেন লিওনেল মেসি ও তাঁর সতীর্থরা।

আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) কৃতজ্ঞতা জানালেন সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় স্কালোনি লিখেছেন, 'আপনারাই আমাদের দলের দ্বাদশ ফুটবলার।' যোগ করলেন, 'সমস্ত আর্জেন্তিনীয়দের স্বপ্ন আজ সার্থক হয়েছে। ওঁদের খুশি হতে দেখে আমি রোমাঞ্চিত।' সমর্থকেরা অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন স্কালোনিকে। যিনি সবচেয়ে কম বয়সী কোচ হিসাবে বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস রচনা করেছেন।                                                                      

বিতর্কে মার্তিনেজ

কাতার বিশ্বকাপে (Qatar 2022) দুরন্ত পারফরম্যান্সের জন্য সেরা কিপারের স্বীকৃতি পেয়েছেন। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছিল গোল্ডেন গ্লাভস। তাঁর পারফরম্যান্স নিয়ে সকলে উচ্ছ্বসিত। তবে গোল্ডেন গ্লাভস হাতে পেয়েই তাঁর সেলিব্রেশন অশ্লীল ইঙ্গিতপূর্ণ অভিযোগ তুলে সমালোচনার ঝড় উঠেছিল। ফের বিতর্কে জড়ালেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার বিজয়োল্লাসে তিনি হাজির হলেন কিলিয়ান এমবাপের পুতুল হাতে নিয়ে। যা নিয়ে নতুন করে সমালোচনা চলছে।                                                                          

বিশ্বকাপের ফাইনালের পরে সোনার গ্লাভস হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপেকে কটাক্ষ করে বিতর্কে দিবু মার্টিনেজ।

কাতার থেকে বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার পর বুয়েনস আইরেসে মেসিদের ঘিরে উন্মাদনার ঢল নামে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে আর্জেন্তিনার রাজধানীর বিখ্যাত মিনার ‘ওবেলিস্ক’-এর উদ্দেশে হুডখোলা বাসে বিজয়যাত্রা করেন লিওনেল মেসিরা। কাতারে কাতারে মানুষ বিশ্বজয়ী দলকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন। সেই শোভাযাত্রাতেই নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন মার্তিনেজ।

একটি পুতুল ধরেছিলেন আর্জেন্তিনার গোলকিপার। সেই পুতুলের মাথায় ছিল এমবাপের মুখ। দিবু নামে সতীর্থদের কাছে পরিচিত গোলকিপার সমর্থকদের উদ্দেশে ডান হাত নাড়ছিলেন। আর বাঁ-হাতে বুকের কাছে ধরে রেখেছিলেন এমবাপের মুখ বসানো শিশু পুতুলটি। যাতে সকলে সেটি দেখতে পান।

মনে করা হচ্ছে, লাতিন আমেরিকার ফুটবল নিয়ে পরিহাস করা এমবাপের ওপর ক্ষোভ থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন এমিলিয়ানো। যা থেকে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন: কলকাতার মাঠ হোক বা খাবার, অভিযোগ করেননি মেসি, আর্জেন্তিনার বাংলা সফরের স্মৃতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget