এক্সপ্লোর

Lionel Scaloni: এখনও চুক্তিতে সই করেননি, আর্জেন্তিনার কোচ হিসাবে স্কালোনির ভবিষ্যৎ কী?

Argentina: তাঁর প্রশিক্ষণে ঘুচেছে ৩৬ বছরের অপেক্ষা। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। তার আগে কোপা আমেরিকা ট্রফিও এসেছে তাঁর কোচিংয়েই।

বুয়েনস আইরেস: তাঁর প্রশিক্ষণে ঘুচেছে ৩৬ বছরের অপেক্ষা। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। তার আগে কোপা আমেরিকা ট্রফিও এসেছে তাঁর কোচিংয়েই। লিওনেল মেসিদের (Lionel Messi) কোচ হিসাবে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) ভবিষ্যৎ কী?

আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কোচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। নতুন বছরে তিনিই কি আর্জেন্তিনার কোচ থাকবেন? নাকি দেখা যাবে অন্য কাউকে? আচমকাই এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া অবশ্য আশাবাদী যে, স্কালোনিই কোচ হিসাবে নতুন চুক্তি করবেন। তাপিয়া জানিয়েছেন, স্কালোনির কোচ হিসাবে থেকে যাওয়া কার্যত নিশ্চিত। যদিও স্কালোনি নিজে এখনও কিছু বলেননি। সবচেয়ে বেশি ধন্দ তৈরি হয়েছে কারণ, তিনি চুক্তিতে সই করেননি এখনও। কবে করবেন, তা নিয়েও নিশ্চয়তা নেই।

এরই মধ্যে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের ফুটবলার গিদো রদ্রিগেজ জানিয়েছেন, কোচ হিসাবে স্কালোনির থেকে যাওয়া উচিত। তাঁর কথায়, 'আশা করছি আলোচনার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। কোচ হিসাবে স্কালোনিই কাজ চালিয়ে যাবেন।'

বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর স্কালোনি নিজে এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ছুটি কাটাতে সোমবারই তিনি স্পেনের মায়োরকা গিয়েছেন। তিনি দেশে ফেরার পর চুক্তি সমস্যার জট কাটতে পারে বলে আশাবাদী আর্জেন্তিনার ফুটবল মহল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selección Argentina (@afaseleccion)

কাতার বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল। এবার কাতার বিশ্ববিদ্যালয়ের যে ঘরে মেসিরা ছিলেন, সেই ঘরটিকে মিনি মিউজিয়াম হিসেবে গড়ে তোলা হচ্ছে। কাতার বিশ্ববিদ্য়ালয়ের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, লিওনেল মেসি যে ঘরটিতে ছিলেন, সেই ঘরটিকে জাদুঘর করা হবে। মেসির যাবতীয় ছবি, স্মারক, ক্রীড়া সরঞ্জাম সেখানে থাকবে। মেসির নামেই হবে জাদুঘরের নাম। কাতার সরকারের তরফে ভাবনা চিন্তা করা হচ্ছে যে, মেসিকে দিয়েই সেই মিউজিয়ামের উদ্বোধন করানোর। 

ফটো সিরিজ প্রকাশের সঙ্গেই কাতার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বি-২০১ রুম যেখানে ছিলেন মেসি, সেটিকে সংরক্ষণ করে জাদুঘর বানানোর পরিকল্পনা করছে তারা। মেসিকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত কাতারের।

আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi World Cup Final: অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
অবসর নিয়েছিলেন এখানেই! অভিশপ্ত মাঠে ১০ বছর পর ফের এক ফাইনালে নামছেন মেসি, যন্ত্রণা ঘুচবে?
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-এর আগে বড় ধাক্কা ভারতের, ছিটকে গেলেন তারকা, পরিবর্ত কে?
Lionel Messi: বিশ্বকাপ ফাইনালই আর্জেন্তিনা জার্সিতে মেসির শেষ ম্যাচ? কী জানালেন কোচ স্কালোনি?
বিশ্বকাপ ফাইনালই আর্জেন্তিনা জার্সিতে মেসির শেষ ম্যাচ? কী জানালেন কোচ স্কালোনি?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget