এক্সপ্লোর

IPL 2023: ইংল্যান্ডে যাওয়ার আগে কেকেআরে আরও ২ দিন অতিরিক্ত থাকতে পারবেন লিটন

Liton Das: কেকেআর শিবিরে যোগ দিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটন দাস। আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা লিটনের।

কলকাতা: তিনি চলে এসেছেন শহরে। তিনি অনুশীলনেও নেমে পড়েছিলেন গতকালই। কেকেআর শিবিরে যোগ দিয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন লিটন দাস। আগামী মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা লিটনের। তার আগেই কেকেআর শিবিরের স্বস্তি বাড়িয়ে জানিয়ে দেওয়া হল যে আরও কিছুদিন দলের সঙ্গে থাকতে পারবেন লিটন। 

বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, “আমাদের থেকে বাড়তি দু’দিন ছুটি চেয়েছিল লিটন। মনে হয় ও ৫ তারিখ ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে। লিটনকে ছুটি দিতে রাজি হয়েছি আমরা।'' আগামী ৪ মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচ পর্যন্ত কেকেআর শিবিরের সঙ্গে থাকতে পারবেন বাংলাদেশের তারকা উইকেট কিপার ব্য়াটার। 

৯ মে থেকে ১৪ মে পর্যন্ত তিনটি ম্যাচে কলকাতা শিবির পাবে না লিটনকে। ২০ মে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে নাইট শিবির। সেটিই তাঁদের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। এই ম্যাচে হয়ত লিটনকে পেয়ে যাবে নাইটরা। 

ক্ষুব্ধ শাস্ত্রী

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে এক ওভার বল করার পরই হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য মাঠ ছাড়েন সিএসকে-র দীপক চাহার। শাস্ত্রী বলেছেন, 'সত্যি কথা বলতে কী গত তিন চার বছরে এমন অনেকে রয়েছে যারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্থায়ী বাসিন্দা হয়ে গিয়েছে। শীঘ্রই হয়তো ওখানে বসবাস করার অনুমতি পেয়ে যাবে যাতে করে ইচ্ছামতো এনসিএ-তে চলে যেতে পারবে।'

এই নিয়ে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় গত পাঁচ মাসে চারবার মাঠ ছাড়তে হল চাহারকে। গত বছরের ডিসেম্বরে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিন ওভার বল করে মাঠ ছেড়েছিলেন চাহার। তারপরই তিনি এনসিএ চলে যান। বেঙ্গালুরুর যে অ্যাকাডেমিতে ক্রিকেটারেরা রিহ্যাবিলিটেশনের জন্য গিয়ে থাকেন। ২০২২ সালের বেশিরভাগ সময়ই চাহার কাটিয়েছেন এনসিএ-তে।

তবে চাহার একা নন। যশপ্রীত বুমরা, নবদীপ সাইনি, কুলদীপ সেন, মহসিন খান। যশ দয়াল। সম্প্রতি চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়েছে, এরকম ভারতীয় পেসারদের সংখ্যা কম নয়। বুমরা মাঠে ফেরার চেষ্টাও করেছেন। কিন্তু সফল হননি।
শাস্ত্রী বলেছেন, এদের কারও পরিশ্রমই মাত্রাতিরিক্ত হয়নি। এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ফিট ঘোষণা করার পর ফের চোট পেয়েছেন। শাস্ত্রী বলেছেন, 'এত চোট পাওয়ার মতো ক্রিকেট খেলছে না কেউই। টানা চারটি ম্যাচ খেলতে পারছে না কেউ। তাহলে এনসিএ কেন যাচ্ছে? যাচ্ছে, ফিট হয়ে আসছে, তারপর তিন ম্যাচের পর ফের চোট পাচ্ছে। আবার এনসিএ চলে যাচ্ছে। তাহলে আগে নিশ্চিত করো যে তুমি ফিট। তা নাহলে বিষয়টা হতাশাজনক হয়ে যাচ্ছে। শুধু দলের জন্যই নয়, ক্রিকেটারদের জন্য, বোর্ডের জন্য, বিভিন্ন আইপিএল দলের অধিনায়কদের জন্য ব্যাপারটা চূড়ান্ত হতাশাজনক। বিরক্তিকর।' 

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget