এক্সপ্লোর

IPL 2020: কেউ বললেন ‘এমএসডি’, কেউ আবার ‘রকস্টার’, আইপিএলের ম্যাচে নজর কাড়লেন লম্বা চুলের এই আম্পায়ার

চলতি আইপিএলে গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নজর কাড়লেন অনফিল্ড আম্পায়ার পশ্চিম পাঠক। ঘণ লম্বা চুলের এই আম্পায়ার অনেকটাই ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় রাম প্রকাশ সিংহর মতো, ১৯৮০-র দশকে যাঁর বাহারি লম্বা চুল জাতীয় দলের কোচ এমপি গণেশের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

আবুধাবি: চলতি আইপিএলে গত রবিবার সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে নজর কাড়লেন অনফিল্ড আম্পায়ার পশ্চিম পাঠক। ঘণ লম্বা চুলের এই আম্পায়ার অনেকটাই ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় রাম প্রকাশ সিংহর মতো, ১৯৮০-র দশকে যাঁর বাহারি লম্বা চুল জাতীয় দলের কোচ এমপি গণেশের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। নাইট রাইডার্স ও সানরাইজার্সের ম্যাচ চলাকালে পশ্চিম পাঠকের কাঁধ পর্যন্ত ঝোলানো চুল ও বোলারের বল করার সময় অদ্ভূত স্টান্স দর্শকদের আলোচনার বিষয় হয়ে ওঠে। টুপির নিচে ৪৩ বছরের পাঠকের লম্বা, খোলা চুল এবং নন স্ট্রাইকিং প্রান্তে পিছন থেকে বল করতে বোলারের ছুটে আসার সময় কিছুটা ঝুঁকে দাঁডানোর দৃশ্য দর্শকদের নজরে পড়ে। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়ে যায়। এক ট্যুইটার ইউজার মজাদার কায়দায় লেখেন, পশ্চিম পাঠক: সানরাইজার্স ও কেকেআরের ম্যাচে বেশ ভালো খেলেছেন। এমএসডি-র থেকে অনুপ্রাণিত। কেরিয়ারের শুরুতে ধোনিরও লম্বা চুল ছিল। সেই প্রসঙ্গ উল্লেখ করেই ওই মন্তব্য করেন তিনি। আর একজনের মন্তব্য, পশ্চিম পাঠক, কী দারণ রকস্টার হেয়ারকাট! আর একজনের রসিকতাপূর্ণ মন্তব্য, যখন রকস্টার হওয়ার ইচ্ছে থাকে, কিন্তু বাবা-মায়ের চাপে আম্পায়ার হতে হয়। আবার থার্ড আম্পায়ারের সঙ্গে কথা বলার সময় তাঁর গলার আওয়াজও টেলিভিশনে শোনা গিয়েছে। তাঁর গলার আওয়াজের সঙ্গে সচিন তেন্ডুলকরের মিল রয়েছে বলে মনে করছেন অনেকে। পাঠক এর আগেও নজর কেড়েছেন। ২০১৬-র মার্চে মুম্বইয়ে টি ২০ বিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচে হেলমেট পরে মাঠে নেমেছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget