এক্সপ্লোর

'২০ টা করে উইকেট নিয়েছি, ইতিবাচক দিকটা তো দেখুন', টিম কোহলির পাশে ধোনি

চেন্নাই: দক্ষিণ আফ্রিকা সফরে ইতিমধ্যেই দুটি ম্যাচ টেস্ট সিরিজ হেরে গিয়েছে ভারত। এজন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে আইসিসি ক্রমতালিকায় শীর্ষে থাকা দলকে। এই অবস্থায় বিরাট কোহলি ব্রিগেডের পাশেই দাঁড়ালেন দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি বলেছেন, দল হেরেছে এ কথা ঠিক। কিন্তু ইতিবাচক দিকগুলি ভুললে চলবে না। এ প্রসঙ্গে বোলারদের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন মাহি। কেপ টাউন ও সেঞ্চুরিয়নে হারের পর তিন টেস্টের সিরিজে ২-০ পিছিয়ে পড়েছে ভারত। দুটি ম্যাচে কোহলির দল বাছাই ও বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্কর তো আবার ধোনির কথা মনে করেছেন। ভারতীয় দলের পারফরম্যান্সে অবশ্য হতাশ নন ধোনি। তিনি বলেছেন, আমি বরং বলব ইতিবাচক দিকটা দেখুন। একটা টেস্ট জিততে ২০ টা উইকেট তোলা দরকার। আর আমরা তা করেছি। ২০ টা উইকেট নিতে না পারলে কী হবে? তখন ম্যাচ ড্র হওয়ার দিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু কম রান দিয়ে এবং বেশি রান করে কীভাবে টেস্ট ট্র করা যায়। এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন ধোনি। তিনি বলেছেন, ২০ টা উইকেট নিতে না পারলে কোথাও টেস্ট জেতা সম্ভব নয়। কিন্তু দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টেই দুই ইনিংসেই ২০ টি করে উইকেট নিয়েছে ভারত। এটা সবচেয়ে ইতিবাচক দিক। কারণ, এক্ষেত্রে সবসময়ই একটা টেস্ট জয়ের জায়গায় থাকে দল। একবার রান করতে পারলেই জয়ের দরজায় পৌঁছনো সম্ভব। স্পট ফিক্সিংকাণ্ডে দু বছর সাসপেন্ড থাকার পর ফের আইপিএলে প্রত্যাবর্তন ঘটছে চেন্নাই সুপার কিংসের। সেই দলের অধিনায়ক ধোনিই। এ ব্যাপারে তিনি বলেছেন, আমি সিএসকে ছাড়া অন্য কোনও দলের হয়ে খেলার কথা কখনও ভাবিনি। চেন্নাই আমার দ্বিতীয় বাড়ি। এখানকার সমর্থকরা আমাকে নিজের করে নিয়েছে। অনেকেই আমার কাছে প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি চেন্নাইয়ে ফিরে না আসার কথা ভাবতে পারিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget