এক্সপ্লোর

MSD Brand Value: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ব্র্যান্ড ধোনির ভ্যালু এখনও কতটা?

টিম ইন্ডিয়ার পক্ষে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে মাহির। তবে এবার আর মাঠে নয়, মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে।


কুন্তল চক্রবর্তী,  নয়াদিল্লি: ব্র্যান্ড ধোনির মূল্য এখনও কতটা বেশি? এই প্রশ্নের উত্তরে বলা যায়, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর ব্র্যান্ড ধোনির মূল্য তো কমেইনি, বরং উত্তরোত্তর বেড়েই গিয়েছে। ২০২০-র শুরুতে ধোনির হাতে ছিল প্রায় খান পঁচিশেক ব্র্যান্ড। এখন সেই সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে ৩৫-এর আশেপাশে। অর্থাৎ, আরও ১০ টির মতো ব্র্যান্ড তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে। 

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের বার্ষিক আয় প্রায় ২০০ কোটি টাকার মতো। আর প্রতি বছকে ৭০ থেকে ৮০ দিন তাঁকে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের জন্য সময় দিতে হয়। 

মহেন্দ্র সিংহ ধোনির বন্ধু তথা ম্যানেজার মিহির দিবাকর কথা বলতে গিয়ে জানিয়ছেন, বেশ কিছু স্টার্ট আপ কোম্পানি ধোনিকে তাদের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করার পর তাঁর ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বেড়ে গিয়েছে। আর এজন্য ধোনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও অনেক ব্র্যান্ডেরই ফেভারিট। 

টিম ইন্ডিয়ার পক্ষে ফের প্রত্যাবর্তন ঘটতে চলেছে মাহির। তবে এবার আর মাঠে নয়, মেন্টর হিসেবে দেখা যাবে তাঁকে। আসন্ন টি ২০ বিশ্বকাপে মেন্টর হিসেবে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে দেখা যাবে ধোনিকে। মাঠে না থাকলেও চাপের পরিস্থিতিতে অধিনায়ক বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন মাহি, যা দলের পক্ষে লাভজনক হবে বলে মনে করা হচ্ছে। 

আর চ্যাম্পিয়ন্স লাক বরাবরই মাহির সঙ্গেই থেকেছে। ক্যাপ্টেন কুল এবার মেন্টর হিসেবে টিম ইন্ডিয়াকে ফের বিশ্বকাপ দিতে পারবেন কিনা, তার জন্য আগামী নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভারতের টি ২০ ও একদিনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে মেন্টর হিসেবে নিয়োগ প্রসঙ্গে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, আমি এমএসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি।  যখন দুবাইতে ছিলাম, তখন তাঁর সঙ্গে কথা হয়েছে। তিনি টিম ইন্ডিয়ার মেন্টর হতে রাজি হয়েছেন। তবে তা শুধুমাত্র টি ২০ বিশ্বকাপের জন্যই। আমার অধিনায়ক, সহ অধিনায়ক ও কোচের সঙ্গে কথা হয়েছে। তাঁরা সবাই ধোনিকে মেন্টর হিসেবে নেওয়ার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget