এক্সপ্লোর

UEFA Champions League: ঘরের মাঠে রিয়ালকে ৪-০ উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটি

Manchester City vs Real Madrid: দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদকে ৫-১ স্কোরলাইনে পরাজিত করে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছল ম্যাঞ্চেস্টার সিটি।

ম্যাঞ্চেস্টার: সান্তিয়াগো বার্নাবেউতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে ১-১ ড্র করেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ফুটবলপ্রেমীরা এতিহাদ স্টেডিয়ামেও এমনই এক টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখার আশায় ছিলেন। তবে কার্যত একপেশেভাবে লস ব্ল্যাঙ্কোসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল সিটি। ইস্তানবুলে খেতাবি লড়াইয়ে ইন্টার মিলানের মুখোমুখি হবে পেপ গুয়ার্দিওলার দল।

বার্নাবেউতে নিজের অনবদ্য গোল এবং পাসিং গেমে নজর কেড়েছিলেন কেভিন ডি ব্রুইন। বুধবার (ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত) এতিহাদে নিজের খেলায় মঞ্চ মাতালেন বার্নাডো সিলভা (Bernardo Silva)। স্পেনের রাজধানীতে আরলিং হালান্ড নিজের ছাপ ফেলতে ব্যর্থ হন। তবে নাগাড়ে দ্বিতীয় ম্যাচে যে তাঁকে একেবারে শান্ত রাখা যাবে না, তার পূর্বাভাস শুরু থেকেই পাওয়া যায়। থিবো কুর্তোয়া এক দারুণ সেভ না করলে হালান্ডই ম্যাচের ১৩ মিনিটের মাথায় সিটিকে এগিয়ে দিতে পারতেন।

তবে মিনিট দশেক পরেই বার্নাডো সিলভার গোলে ম্যাচে প্রথমবার লিড নেয় সিটি। ৩৭ মিনিটের মাথায় সিটির হয়ে সিলভাই ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে টনি ক্রুস রিয়ালের হয়ে ব্যবধান কমানোর খুব কাছাকাছি চলে এসেছিলেন। তবে তাঁর শট বারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে রিয়ালের খেলার উন্নতি হলেও, ম্যান সিটি ম্যাচে নিজেদের দখল কখনও আলগা করনি। ৭৬ মিনিটের মাথায় ডি ব্রুইনের ফ্রি-কক থেকে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি ম্যাচে তৃতীয়বার রিয়ালের জালে বল জড়িয়ে দেওয়ার পর ম্যাচের ভাগ্য কার্যত নিশ্চিতই হয়ে গিয়েছিল।

তবে রিয়াল মাদ্রিদ ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দল। এর আগেও বহুবার পিছিয়ে পড়েও, কার্যত অসম্ভব জায়গা থেকে জয় ছিনিয়ে নিতে দেখা গিয়েছে লস ব্লাঙ্কোসকে। তবে এই ম্যাচে তেমনটা হয়নি। উপরন্তু, ম্যাচের ইনজুরি টাইমে মাঠে নামার প্রায় সঙ্গে সঙ্গেই জুলিয়ান আলভারেজ সিটির হয়ে ম্যাচের চতুর্থ গোলটি করেন। ১০ জুন নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশায় তুরস্কতে মাঠে নামবে সিটি। এই ম্যাচ জিতে সিটির কিন্তু ট্রেবেল জয়ের সুযোগ এখনও রয়েছে। পাশাপাশি জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের একজনের সামনে মাত্র দশ খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জয়ের মরসুমেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার হাতছানিও রয়েছে। 

আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget