এক্সপ্লোর

লক্ষ্য আইসিসি-র চেয়ারম্যান পদ, ইস্তফা বোর্ড সভাপতি মনোহরের

নয়াদিল্লি: জল্পনাই শেষ পর্যন্ত সত্যি৷ ৭ মাস দায়িত্ব সামলানোর পর শেষ পর্যন্ত বিসিসিআই সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন শশাঙ্ক মনোহর৷ পাখির চোখ এখন আইসিসি চেয়ারম্যানের চেয়ার৷ তাই, স্বার্থের সংঘাত এড়াতেই চূড়ান্ত সিদ্ধান্ত৷ তবে, বোর্ডসূত্রের একাংশ বলছে, লোঢা কমিটির সুপারিশ নিয়ে ক্ষোভও তাঁর চরম সিদ্ধান্তের কারণ৷ বোর্ড সচিব অনুরাগ ঠাকুরকে লেখা চিঠিতে মনোহর জানিয়েছেন, বিসিসিআই সভাপতির পদ থেকে আমি পদত্যাগ করলাম৷ আমার ইস্তফা এখন থেকেই কার্যকর হোক৷ আইসিসি-তে বোর্ডের প্রতিনিধি পদ থেকেও সরে দাঁড়ালাম৷ ছাড়লাম এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিত্বও৷ আমার কার্যকালে সহযোগিতার জন্য সহকর্মীদের আমি ধন্যবাদ জানাই৷ আ‍পনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল৷ আইসিসির নিয়ম অনুসারে, সংস্থার চেয়ারম্যান কোনও ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না৷ তাই, আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ার জন্যই এই সিদ্ধান্ত মনোহরের৷ জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর বোর্ডের ব্যাটন গিয়েছিল মনোহরের হাতে৷ কিন্তু এমন একটা সময় তিনি সরে দাঁড়ালেন যখন বোর্ড সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি লোঢা কমিটির সুপারিশ অনুসারে বোর্ডের আমূল সংস্কার রূপায়ণ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বোর্ড একটা সময় দুর্নীতির কালো ছায়ায় ঢেকে গিয়েছিল। দ্বিতীয় দফায় সভাপতি পদে ফিরে ভারতীয় ক্রিকেটকে বেনিয়মের কালো গহ্বর থেকে তুলে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন মনোহর। কিন্তু লোঢা কমিটির সুপারিশ রূপায়ণ নিয়ে জটিলতার মধ্যেই ইস্তফা দিলেন তিনি। এখন প্রশ্ন উঠেছে মনোহরের পর এবার কে? বোর্ডসূত্রের খবর, সভাপতি পদের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সচিব অনুরাগ ঠাকুর৷ তার পরই রয়েছেন রাজীব শুক্ল, অজয় শিরকেরা৷

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget