এক্সপ্লোর

Manoj Sarkar Wins Bronze: ভুল চিকিৎসায় পঙ্গু, প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ মনোজের

জাপানের দাইসুকে ফুজিহারাকে ২২-২০, ২১-১৩ গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিলেন মনোজ।

টোকিও: তাঁর বয়স তখন মাত্র এক বছর। ভুল চিকিৎসার খেসারত দিতে হয়েছিল। কোমর থেকে তাঁর শরীরের নীচের অংশ পঙ্গু হয়ে পড়েছিল। তবে মনোজ সরকারের (Manoj Sarkar) মনোবলে চিড় ধরেনি।

শনিবার টোকিও প্যারালিম্পিক্সে ব্রোঞ্জ জিতে নিলেন সেই মনোজ। ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের এস এল থ্রি বিভাগে বিশ্বের এক নম্বর মনোজ। 

জাপানের দাইসুকে ফুজিহারাকে ২২-২০, ২১-১৩ গেমে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিলেন মনোজ।

প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের নজরকাড়া পারফরম্যান্স চলছে। শনিবার দেশকে গর্বের মুহূর্ত উপহার দিলেন প্রমোদ ভগৎ (Pramod Bhagat)। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে এসএল থ্রি বিভাগে সোনা জিতলেন ভারতীয় শাটলার।

প্রমোদ শনিবার ফাইনালে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলকে ২১-১৪, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দিলেন। ২১-১৪ ব্যবধানে প্রথম গেম প্রমোদ জিতে নিলেও দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রমোদ একটা সময় ৪-১১ পিছিয়ে ছিলেন এবং মনে করা হচ্ছিল ম্যাচের ফয়সালা হবে তৃতীয় গেমে। কিন্তু সেখান থেকেই নাটকীয় প্রত্যাবর্তন ঘটান।

প্রসঙ্গত, এবারই প্রথম প্যারালিম্পিক্সে ব্যাডমিন্টন অন্তর্ভুক্ত হয়েছে। আর প্রথমবারই সোনা জিতে ইতিহাসে নাম লেখালেন প্রমোদ। এদিনই একই ক্যাটাগরিতে (পুরুষ সিঙ্গলসের এস এল থ্রি) ব্রোঞ্জ জিতেছেন ভারতের মনোজ সরকার।

শ্যুটিং থেকে সোনা ও রুপো জয় ভারতের। মিক্সড ৫০ মিটার পিস্তলে সোনা জয় মনীশ নারওয়ালের।একই ইভেন্টে রুপো জয় সিংহরাজ আধানার (Singhraj Adhana)।  সব মিলিয়ে চলতি প্যারালিম্পিক্সে   ১৫টি পদক জয় ভারতের।

হরিয়ানার কাথুরা গ্রামের বাসিন্দা মণীশ নারওয়াল (Manish Narwal) মাত্র ১৯ বছর বয়সেই ইতিহাস গড়লেন। মণীশ তাঁর প্রথম দুটি শটেই মাত্র ১৭.৮ স্কোর করেছিলেন। কিন্তু এরপর নাওয়াল দুরন্ত প্রত্যাবর্তন করেন। পাঁচটি শটের পর নারওয়াল প্রথম তিনে জায়গা করে নেন। পাঁচটি শটের পর তাঁর স্কোর ছিল ৪৫.৪। ১২ শটের পর মণীশ নারওয়াল ১০৪.৩ স্কোর করে পঞ্চম স্থান বজায় রাখেন।

অন্যদিকে, সিংহরাজ ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছিলেন। ১৪ তম শটের পর সিংহরাজ চার নম্বরে ছিলেন সিংহরাজ। ১৪ তম শটের পর ফাইনাল ইভেন্টে মাত্র ছয় খেলোয়াড় ছিলেন। তাঁদের মধ্যে ভারতের দুজন সিংহরাজ ও মণীশ নারওয়াল। যদিও দুই খেলোয়াড়েরই ইভেন্টের বাইরে চলে যাওয়ার আশঙ্কা ছিল।

প্যারালিম্পিক্সে ফের সাফল্য ভারতের, ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা মণীশ নারওয়ালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget