এক্সপ্লোর

Ranji Trophy: কামব্যাকেই মন্ত্রী মনোজের দুরন্ত সেঞ্চুরি, রঞ্জির শেষ চারে বাংলা

Ranji Trophy 2022: লিগ পর্যায়ে জয়ের হ্যাটট্রিক করে নক আউট পর্বে পৌঁছেছিল টিম বেঙ্গল। এবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ম্যাচ ড্র করলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকায় শেষ চারে অভিমন্যুরা

বেঙ্গালুরু: গতকালই নিশ্চিত হয়ে গিয়েছিল যে বাংলা সেমিফাইনালে (Semifinal) যাচ্ছেই, শুধু বাকি ছিল আজকের নিয়মরক্ষার দিনটি। আরও একটু ব্যাটিং অনুশীলন সেরে রাখা। ঠিক সেটাই করলেন বাংলার অভিজ্ঞ তারকা ব্যাটার মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। প্রথম ইনিংসে ফসকে গিয়েছিল অল্পের জন্য। দ্বিতীয় ইনিংসে সুযোগ নষ্ট করলেন না। হাঁকিয়ে দিলেন রঞ্জিতে(Ranji Trophy) আরও একটা দুরন্ত শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে এই নিয়ে মোট ২৮টি সেঞ্চুরি হাঁকালেন মনোজ। অন্যদিকে ঝাড়খণ্ড ম্যাচ ড্র করলেও প্রথম ইনিংসে বিশাল লিড রাখার সুবাদে রঞ্জির সেমিতে পৌঁছে গেল বাংলা দল। সেমিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নামবে বাংলা। 

তিনি রাজ্যের মন্ত্রী, বিভিন্ন কাজের চাপ থাকে এখন। কিন্তু তার আগেও তিনি একজন ক্রিকেটার। বাংলার জার্সিতে একাধিক স্মরণীয় ইনিংস। জাতীয় দলেও খেলেছেন। যখনই দলের প্রয়োজন হয়েছে, তখনই ব্যাট হাতে নিজের উপস্থিতির প্রয়োজনীয়তা বুঝিয়েছেন মনোজ। এদিন আরও একবার যখন উল্টোদিকে উইকেট পড়ছে, তখন নিজে খেলে দিলেন এক আক্রমণাত্মক ইনিংস। হাঁটুর চোটের পর ২২ গজে ফিরে এসে এর থেকে ভাল কামব্যাক বোধহয় আর কিছু হতে পারে না।

চতুর্থ দিনের শেষে ক্রিজে অপরাজিত ছিলেন মনোজ ও অনুষ্টুপ। দ্বিতীয় জন আগের ইনিংসে শতরান করেছিলেন। এদিন ৩৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অনুষ্টুপ। অভিষেক পোড়েল ৩৪ রান করেন। এরপর শাহবাজকে নিয়ে স্কোরবোর্ডে এগিয়ে নিয়ে যেতে থাকেন মনোজ। সেঞ্চুরি হাঁকিয়ে রানের গতি যেন আরও বাড়িয়ে দিয়েছিলেন মনোজ। শেষ পর্যন্ত ১৮৫ বলে ১৩৬ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরতে হয় মনোজকে। নিজের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ১৯টি বাউন্ডারি ও ২টো ওভার বাউন্ডারির সাহায্যে। এরপর শাহবাজ ৪৬ রান করে অনুকূল রায়ের বলে লেগবিফোর হতেই ২ অধিনায়কের সম্মতিতে ম্যাচে ইতি টেনে দেওয়া হয়। দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর তখন ৩১৮/৭।

প্রথম ইনিংসে ৭৭৩/৭ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল বাংলা। জবাবে ২৯৮ রানে অল আউট হয়ে যায় ঝাড়খণ্ডের ইনিংস। বাংলার হয়ে প্রথম ইনিংসে প্রথম ৯ জন ব্যাটারই অর্ধশতরানের ইনিংস খেলেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বরেকর্ড। সুদীপ ঘরামি ১৮৬ রান ও অনুষ্টুপ মজুমদার ১১৭ রানে আউট হন। কেরিয়ারের প্রথম রঞ্জি শতরানের জন্য ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন সুদীপ। 

আরও পড়ুন: 'কিছু একটা গণ্ডগোল আছে এখানে', কীসের ইঙ্গিত দিচ্ছেন মাস্টার ব্লাস্টার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget