এক্সপ্লোর

Sachin Tendulkar: 'কিছু একটা গণ্ডগোল আছে এখানে', কীসের ইঙ্গিত দিচ্ছেন মাস্টার ব্লাস্টার?

Sachin Tendulkar Post: ক্রিকেট ছাড়া বেশিরভাগ সময়ই বাড়ির বিভিন্ন কাজ, নিজের বাগান পরিষ্কার করা থেকে শুরু করে নিজের পোষ্যের যত্ন নেওয়া এমন নানা কার্যকলাপে নিজেকে ডুবিয়ে রাখেন সচিন।

মুম্বই: সচিন তেন্ডুলকর। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের এক স্মরণীয় নাম। এক মহীরুহ। ২২ গজ থেকে সন্যাস নিয়েছেন দীর্ঘদিন হল। কিন্তু এখনও বিভিন্ন সময় ক্রিকেটের ব্যাট হাতে বিভিন্ন ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। এমনকী আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গেও জড়িয়ে আছেন। সেখানে মেন্টর হিসেবে দেখা যায় সচিনকে (Sachin Tendulkar)। তবে ক্রিকেট ছাড়া বেশিরভাগ সময়ই বাড়ির বিভিন্ন কাজ, নিজের বাগান পরিষ্কার করা থেকে শুরু করে নিজের পোষ্যের যত্ন নেওয়া এমন নানা কার্যকলাপে নিজেকে ডুবিয়ে রাখেন সচিন। সোশ্য়াল মিডিয়ায় যার ছবিও পোস্ট করে থাকেন তিনি। তেমনই একটি পোস্ট এবার তিনি করেছেন, যা ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

কী পোস্ট করেছেন সচিন?

সচিন একটি পোস্ট করেছেন সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে তিনি একটি টেবিলের সামনে হেলান দিয়ে আছেন, আর পেছন ফিরে কিছু একটা দেখছেন।সচিনের বাঁহাতটি মুষ্ঠিবদ্ধ হয়ে কোনও কিছুর দিকে নিশানা করছে। মাথায় টুপি ও চেক শার্টের সচিনকে দেখে মনে হচ্ছে যে তিনি হয়ত গল্ফ খেলছিলেন তখন। যদিও সেই ছবির ক্যাপশনটি আরও মজাদার। সেখানে মাস্টার ব্লাস্টার লিখেছেন, ''কিছু একটা গণ্ডগোল আছে এখানে, তোমরা কি দেখতে পাচ্ছ?''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)

ছবিটি একটু ভাল করে দেখলে বোঝা যাবে যে পেছনে একটি কালো জুতো জোড়া রয়েছে। কমেন্ট বক্সে সচিনের অনুরাগীরা অনেকেই লিখেছেন যে এই কালো জুতো জোড়ার কথাই বলছেন সচিন। আবার অনেকে লিখেছেন যে ,''সচিন তেন্ডুলকর থাকলে কোনও ভুল, গণ্ডগোল হতেই পারে না।'' যদিও এর কোনও উত্তর দেননি সচিন নিজে। 

আরও পড়ুন: কামব্যাকেই মন্ত্রী মনোজের দুরন্ত সেঞ্চুরি, রঞ্জির শেষ চারে বাংলা

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
Mushfiqur Rahim: বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস মুশফিকুরের, এই কীর্তি সে দেশের আর কারও নেই
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget