এক্সপ্লোর

Manu Bhaker: খারাপ সময় থেকে শিক্ষা নিয়েছেন মনু, কীভাবে হয়ে উঠেছেন এতটা পরিণত?

Manu Bhaker Update: তবে তা নিয়ে কিছু ভাবছেন না মনু। বরং খারাপ সময় যে তাঁকে আরও বেশি পরিণত করে তুলেছে, তা জানিয়ে দিলেন তরুণী শ্যুটার।

নয়াদিল্লি: ঝুলিতে দুটো অলিম্পিক্স পদক। শুধু তাইই নয়। অলিম্পিক্সের এক মরশুমেই দুটো পদক জিতেছন শ্যুটিংয়ে। এয়ার পিস্তল ইভেন্টে ব্যক্তিগত ইভেন্টে ও মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু। দেশজুড়ে বন্দিত হচ্ছেন। তবে এর মধ্যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে তা নিয়ে কিছু ভাবছেন না মনু। বরং খারাপ সময় যে তাঁকে আরও বেশি পরিণত করে তুলেছে, তা জানিয়ে দিলেন তরুণী শ্যুটার। ২২ বছর বয়সেই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস তৈরি করা মনু এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানালেন, ''আমি খুব খুশি যে আমি এরমধ্যেই অনেক উত্থাণ-পতন দেখেছি কেরিয়ারে। আর তা আমার ধৈর্য্যশক্তি বাড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ট্রোল করেছে আমাকে। কিন্তু আমি অবশ্য তা নিয়ে বেশি ভাবছি না। মানুষ সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তার সঙ্গে তো আমি লড়াই করতে পারব না। তাই আমি মাথাও ঘামাই না।'' এরপরই মনু বলেন, ''আমার পেশা খেলা। আমার খেলা নিয়েই ভাবা উচিৎ। আমি তা নিয়েই মূলত ভাবতে চাই।''

অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনু বলছেন, ''আমি তাঁদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমার কেরিয়ারে সবসময় পাশে রয়েছে। তাঁরা আমাকে সবসময় উদ্বুদ্ধ করে চলেছে। যাঁরা আমাকে হিংসা করেন, তাঁদের নিয়ে অত ভাবতে চাই না।''

দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন। আটপৌঢ়ে আদলে লাল পাড় সাদা শাড়ি পরে  কলকাতার দুর্গাপুজোয় ঘুরে যান। জানিয়েছিলেন, কলকাতার পুজো দেখে তিনি উচ্ছ্বসিত। লেকটাউনের শ্রীভূমি ক্লাবের পুজোয় বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন মনু।

প্যারিস থেকে ফেরা ইস্তক কখনও কোনও ব্র্যান্ডের বিজ্ঞাপন, আবার কখনও স্কুল-কলেজের পড়ুয়াদের অনুপ্রেরণা দিতে দেখা গিয়েছে চ্যাম্পিয়ন শ্যুটারকে।  এবার হরিয়ানার তারকা শ্যুটারকে দেখা গেল ব়্যাম্পে হাঁটতে। রাজধানী দিল্লির বুকে বিখ্যাত ল্যাকমে ফ্যাশন উইকে ( Lakme Fashion Week) ব়্যাম্পে হাঁটলেন মনু। মনু যদিও ব়্যাম্পে খুব সাবলীল ছিলেন না, জানিয়েছেন নিজেই। বলেছেন, 'সত্যি বলতে আমি খুব স্নায়ুর চাপে ভুগছিলাম। মনে হচ্ছিল এই বোধহয় কোনও অঘটন ঘটে যাবে।'

ল্যাকমে ফ্যাশন উইক খুবই বিখ্যাত। দেশ-বিদেশের নামী ও সুন্দরী মডেলরা ল্যাকমে ফ্যাশন উইকের ব়্যাম্পে হাঁটেন। সেখানেই এবার ঝলমলে পোশাকে নজর কাড়লেন ২২ বছরের অলিম্পিক্সে জোড়া পদকজয়ী শ্য়ুটার। প্রমাণ করলেন, যিনি নিশানাভেদ করতে জানেন, তিনি ব়্যাম্পেও ঝড় তুলতে পারেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brendon Maccullum: স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম
স্টোকস অবসর নেওয়ার পর এবার ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন ম্য়াকালাম
FIFA World Cup: ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
Vaibhav Sooryavanshi: একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget