এক্সপ্লোর

Mark Boucher: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব ছাড়ছেন বাউচার

Boucher Contract: ২০১৯ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব নেন ১৪৭টি টেস্ট খেলা মার্ক বাউচার। আগামী বছরের ৫০ ওভার বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে।

লন্ডন: সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team)। তার কয়েক ঘণ্টা পরেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন দলের কোচ মার্ক বাউচার (Mark Boucher)। প্রোটিয়া দলের দায়িত্ব ছাড়ছেন বাউচার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপই (ICC T20 World Cup 2022) প্রোটিয়া কোচ হিসাবে বাউচার শেষ টুর্নামেন্ট হতে চলেছে। বিশ্বকাপের পর অন্য কোচ বাছাই করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

প্রোটিয়া বোর্ডের বিবৃতি

সোমবার দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে এক বিবৃতিতে বোর্ডের সিইও জানান, 'বিগত তিন বছর ধরে মার্ক দক্ষিণ আফ্রিকার হেড কোচ হিসাবে যে সময় দিয়েছে এবং যতটা পরিশ্রম করেছে, তার জন্য ওঁকে আমরা ধন্য়বাদ জানাতে চাই। একাধিক সিনিয়র তারকাদের অবসরের পর আমাদের কঠিন সময়ে ওঁ দলের দায়িত্ব নিয়েছে এবং আগামী প্রজন্মের জন্য একটা মজবুত ভিতও গড়েছে। আমরা এর জন্য ওঁর কাছে চিরকৃতজ্ঞ থাকবে। ওঁর জীবনের পরবর্তী অধ্য়ায়ের জন্য আমাদের তরফে অনেক শুভেচ্ছা রইল।'

 

২০১৯ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা দলের কোচের দায়িত্ব নিজের কাঁধে নেন দলের হয়ে ১৪৭টি টেস্ট খেলা মার্ক বাউচার। আগামী বছরের ৫০ ওভার বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে তাঁর চুক্তি রয়েছে। তবে ব্যক্তিগত কারণ ও নিজের জীবনে কোচ হিসাবে অন্য সুযোগের সন্ধানেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন বাউচার। কোচ হিসাবে তাঁর সময়কালে দক্ষিণ আফ্রিকার সম্ভবত সবথেকে ইতিবাচক ফলাফল বলতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়। 

ভারতের বিরুদ্ধে দায়িত্বে বাউচারই

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারতে হয়েছে রামধনুর দেশকে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, ভারতের বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজেও বাউচারকেই কোচ হিসাবে দক্ষিণ আফ্রিকার ডাগ আউটে দেখা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে অন্য কাউকে প্রোটিয়া দলের দায়িত্ব নিতে দেখা যাবে।

আরও পড়ুন: ভারতের বিশ্বকাপ দলে তারকা ব্যাটার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ সমর্থকদের একাংশ 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Saransh Jain: জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
জীবনে বড় প্রভাব রয়েছে বিরাট কোহলির, কীভাবে ৩৩ বছর বয়সে জাতীয় দলে ডাক পেলেন সারাংশ?
Commonwealth Games 2026: বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার
বক্সিংয়ে একের পর এক সাফল্য, কমনওয়েলথে সোনা পেলেন জাসমিন ও প্রীত পাওয়ার

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget