এক্সপ্লোর

টসের সময় আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর ঘোষণা মাশরফি মোতার্জার

কলম্বো: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন বাংলাদেশের অধিনায়ক মাশরফি মোতার্জা। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে  দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টসের সময় অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মাশরফি।  তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচটাই হবে তাঁর বিদায়ী টি-২০ ম্যাচ। উল্লেখ্য,কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছে বাংলাদেশ। ২০০৬-এ জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছিল মাশরফির। সেটাই ছিল বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচ। সেই থেকেই দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন তিনি। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। ৩৩ বছরের মাশরফি ৫২ টি টি-২০ ম্যাচে দখল করেছেন ৩৯ উইকেট। রান করেছেন ৩৬৮।বাংলাদেশকে ২৭ টি টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরফি। জিতেছেন ৯ টি ম্যাচে। ২০০৯ থেকেই চোটের সমস্যা ভোগাচ্ছিল মাশরফিকে। এ জন্য তাঁকে টেস্ট ক্রিকেট থেকেও দূরে থাকতে হয়েছে। অস্ট্রেলিয়ায় তাঁর একাধিক অস্ত্রোপচারও হয়েছে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মাশরফি জানিয়েছেন, টি-২০ ক্রিকেটে গত ১০ বছর ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করাটা একটা দারুন সম্মানের ব্যাপার। তরুণ ক্রিকেটারদের জায়গা করে দেওয়ার জন্য সরে দাঁড়ানোর এটাই সেরা সময়। দলে এখন ভারসাম্য এসেছে। উঠে এসেছেন বেশ কয়েকজন প্রতিশ্রুতিমান ক্রিকেটার। মাশরফির অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সে দেশের নির্বাচকরা। টি-২০ থেকে সরে দাঁড়ালেও একদিনের ক্রিকেটে দলকে তিনিই নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। তাঁর নেতৃ্ত্বেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত একদিনের সিরিজ ড্র করেছে বাংলাদেশ। মাশরফির অধিনায়কত্বেই ২০১৫-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget