এক্সপ্লোর

কাবেরী ইস্যুতে আইপিএল বিরোধী বিক্ষোভ, চেন্নাই বনাম নাইট রাইডার্স ম্যাচ চলাকালে মাঠে ছোঁড়া হল চপ্পল, আটক দুই

চেন্নাই: তামিলনাড়ুতে কাবেরী জলবন্টন ইস্যুতে বিক্ষোভ ছায়া ফেলল আইপিএলের ম্যাচেও। চেন্নাই সুপারকিংস বনাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ চলাকালে এম এ চিদম্বরম স্টেডিয়ামে মাঠে উড়ে এল চপ্পল। একটি তামিলপন্থী সংগঠনের দুই কর্মী মাঠে চপ্পল ছোঁড়েন বলে পুলিশ জানিয়েছে। এতে অবশ্য ম্যাচে কোনও বাধা পড়েনি। এই ঘটনায় নাম তামিঝার সংগঠনের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের সময় লং অনে ফিল্ডিং করছিলেন চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা। তাঁর কাছে এসে পড়ে গ্যালারি থেকে ছুঁড়ে দেওয়া চপ্পল। কলকাতার ইনিংসের অষ্টম ওভার চলাকালে এই ঘটনা ঘটে। তামিঝাগা ভাঝুরিমাই কাচ্চি (টিভিকে) এবং তামিল পরিচালকদের চালু করা একটি নয়া মঞ্চ আইপিএল বয়কটের ডাক দিয়েছে। ওই সংগঠনগুলির অভিযোগ, রাজ্যে কাবেরী সংক্রান্ত প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই এই খেলার আয়োজন করা হচ্ছে। গতকাল ম্যাচের আগেই বিভিন্ন তামিলপন্থী সংগঠনের কয়েশ বিক্ষোভকারী চেন্নাইতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বিক্ষোভকারীদের তাড়া করে। নাম তামিঝার নেতা তথা চলচ্চিত্র ব্যক্তিত্ব সীমান ও পরিচালক ভারতিরাজা সহ কয়েকশ বিক্ষোভকারীকে পুলিশ আটক করে। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মোতায়েন করা হয় ৪০০০ পুলিশ কর্মী। কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবিতে বিগত কয়েকদিন ধরেই তামিলনাড়ুতে আন্দোলন চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
IND vs ZIM: কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের
কাজে দিল না বার্লের অর্ধশতরানের লড়াকু ইনিংস, ফাস্ট বোলারদের আগুনে গতি ও বৈভবের ব্যাটে জয় ভারতের

ভিডিও

Marc Cucurella: খেলতে নেমে মাঠের মাঝে কেন ঝাঁকড়া চুল খুলে রাখেন কুকুরেয়া? কারণ জানলে চোখে জল আসবে
Sukanta Majumdar: তারকেশ্বরে বিজেপির সেবা শিবিরের উদ্বোধনে সুকান্ত মজুমদার। ABP Ananda Live
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুল গান্ধীর
Chok Bhanga 6ta: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ শ্রীলেখা মিত্রের গ্রেফতারি দাবি করে থানায় নালিশ বিজেপির
BJP News: 'ভারত-বিরোধী স্লোগান দিলে সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঘুরে যেতে হবে'। বললেন শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget