এক্সপ্লোর

চার নম্বরে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন হেডেনের, বললেন, ওর তিন নম্বরেই খেলা উচিত

ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির চার নম্বরে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। এই ম্যাচে রোহিত শর্মা, শিখর ধবন ও কে এল রাহুলকে একসঙ্গে প্রথম একাদশে রাখতে কোহলি ব্যাটিং অর্ডারে তাঁর পছন্দের তিন নম্বর জায়গা বদল করে চার নম্বরে নামেন।

মুম্বই:ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির চার নম্বরে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। এই ম্যাচে রোহিত শর্মা, শিখর ধবন ও কে এল রাহুলকে একসঙ্গে প্রথম একাদশে রাখতে কোহলি ব্যাটিং অর্ডারে তাঁর পছন্দের তিন নম্বর জায়গা বদল করে চার নম্বরে নামেন। ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ওপেন করেন রোহিত ও শিখর। তিন নম্বরে রাহুল। চার নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। যদিও এই সিদ্ধান্ত ফলপ্রসু হয়নি। টপ অর্ডারের চার ব্যাটসম্যান ৩১.২ ওভারে ১৫৬ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান। একমাত্র শিখরও হাফসেঞ্চুরির গণ্ডি পার হন। কোহলি ১৬ রান করে আউট হন। সিদ্ধান্তের সমালোচনা করে ধারাভাষ্য দিতে গিয়ে হেডেন বলেছেন, ভারতীয় দলে রয়েছেন কোহলির মতো ব্যাটসম্যান, যিনি ২৩০ টার মতো একদিনের ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৮০ টার মতো ম্যাচে তিনি তিন নম্বরে ব্যাটিং করেছেন। এই পজিশনে ব্যাট করতে নেমে প্রায় দশ হাজার রান করেছেন। তাহলে এ বিষয়ে কোনও রকম বিতর্কের অবকাশ কোথায়?কোহলির তিন নম্বরেই ব্যাট করা উচিত। হেডেন আরও বলেছেন, কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। ওই তিনজনের মধ্যে কাউকে বাইরে রাখতে হবে। ফর্ম থাকবে, চোটও থাকবে এবং অন্য কেউ সুযোগ পাবে। একদিনের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটসম্যান কোহলি তিন নম্বরে ৬৩.৪ গড়ে রান করেছেন। চার নম্বরে ওই গড় অনেকটাই কম-৫৬.৫। ওয়াংখেড়ে সহ চার নম্বরে শেষ সাত ইনিংসে রান রান ৯,৪, অপরাজিত ৩, ১১, ১২, ৭ ও ১৬। ম্যাচের আগে কোহলি বলেছিলেন, নিজের ব্যাটিং পজিশন তিনি আঁকড়ে রাখার পক্ষপাতী নন। পরিস্থিতি অনুসারে, ব্যাটিং পজিশনের হেরফের করতে তিনি প্রস্তুত। কোহলি আরও বলেন, দলে ফর্মে থাকা খেলোয়াড় থাকা খুবই ভালো। সবাই সেরা প্লেয়ারদেরই খেলাতে চায়। এরপর ঠিক করতে হয়, দলের কম্বিনেশন কেমন হবে। ওদের তিন জনেরই (রোহিত, শিখর ও রাহুল) খেলার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget