এক্সপ্লোর

সাজিদ ইউসুফ দার: ভারতের মহিলা দলের প্রথম কাশ্মীরী কোচ

শ্রীনগর: বাবা মহম্মদ ইউসুফ কাশ্মীরের প্রথম ফুটবলার হিসেবে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে ফুটবল খেলা শুরু করেছিলেন সাজিদ ইউসুফ দার। জঙ্গি কার্যকলাপ, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জেরে ফুটবলার হিসেবে খুব একটা সাফল্য পাননি। কিন্তু পরবর্তীকালে কোচিংয়ে এসে সাফল্য পেয়েছেন। ইনিই প্রথম কাশ্মীরী, যিনি ভারতের ফুটবল দলের কোচ হয়েছেন। জম্মু-কাশ্মীরে যখন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং জঙ্গি আন্দোলন তুঙ্গে, সেই সময় ফুটবল খেলা শুরু করেছিলেন সাজিদ। খেলার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ১৯৯১-৯২ মরশুমে শ্রী প্রতাপ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ার সময় থেকেই ফুটবল খেলা শুরু করেন সাজিদ। তার কিছুদিন আগে থেকেই উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। কার্ফু ছিল নিত্য ঘটনা। তারই মধ্যে খেলার সুযোগ খুঁজে নিতেন সাজিদ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি ফুটবল খেলার জন্য পাগল ছিলাম। খারাপ পরিস্থিতির মধ্যেও আমরা কয়েকজন বন্ধু মিলে ফাঁকা মাঠে খেলতাম। প্রতিদিন কয়েক ঘণ্টার জন্য কার্ফু তুলে নেওয়া হত। সেই সময় খেলার মাঠে ছুটতাম।’ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ শুরু হওয়ার আগে ক্রিকেটের থেকে ফুটবলের জনপ্রিয়তা অনেক বেশি ছিল। ১৯৮৬-৮৭ মরশুমে কাশ্মীরের প্রথম ফুটবলার হিসেবে ভারতের অধিনায়ক হন আবদুল মজিদ কাকরু। তাঁকে দেখেই অনেক খুদে ফুটবল খেলা শুরু করে। সাজিদও সেভাবেই খেলা শুরু করেন। শ্রীনগরের ওয়াইএমসিএ দলের অধিনায়ক হিসেবে ১৯৯৮ সালে ফেডারেশন কাপে খেলেন সাজিদ। ২০০২ থেকে ২০০২ সাল পর্যন্ত জম্মু-কাশ্মীরের হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেন তিনি। রাজ্যের বাইরে খেলতে গিয়ে পেশাদার কোচিংয়ের গুরুত্ব বুঝতে পারেন সাজিদ। সেই কারণেই খেলা ছাড়ার পরে কোচিং শুরু করেন তিনি। পেশাদার কোচ হওয়ার জন্য তিনি এএফসি লাইসেন্স নেন। ২০০৬ সালে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কোচ হন সাজিদ। ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ পুরুষ জাতীয় দলের কোচ নিযুক্ত হন তিনি। অনূর্ধ্ব-১৪ ছেলেদের জাতীয় দলের কোচও হন তিনি। ২০১৫ সালের মার্চে প্রথমবার মেয়েদের জাতীয় দলের কোচ হন সাজিদ। তাঁর কোচিংয়ে সাউথ এশিয়ান গেমসে সোনা জেতে ভারত। এ মাসের ২৬ তারিখ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। সেই প্রতিযোগিতায় ভারতকে চ্যাম্পিয়ন করাই সাজিদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
লামিনেকে লকার রুমে আটকে রাখতে চাইছেন স্কালোনি, কিন্তু কেন?
Argentina vs Spain: ১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
১৯ বছর আগে বাথটাবে স্নান করিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে, ফাইনালের আগে কী বললেন মেসি?
FIFA World Cup 2026: আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
আদৌ তৃতীয় স্থান অধিকারের ম্য়াচে খেলবে ফ্রান্স ও ইংল্য়ান্ড? কী বলছেন দেঁশ?
Lionel Messi: এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?
এঞ্জোর আবেগঘন চিঠিই বদলে দিয়েছিল মেসির সিদ্ধান্ত, ফিরে আসেন অবসর ভেঙে, কী হয়েছিল?

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget