এক্সপ্লোর

শরণার্থী বোঝাই ডুবন্ত নৌকাকে ধরে রেখেছিলেন ৩ ঘণ্টা: রিওয় জল তোলপাড় করছেন সিরীয় সাঁতারু য়ুসরা মর্দিনি

রিও দি জেনেইরো: দামাস্কাসের যে সুইমিং পুলে সাঁতার কাটতেন তার ছাদ উড়ে গিয়েছিল নাগাড়ে বম্বিংয়ে। প্রাণে বাঁচতে অশান্ত মাতৃভূমি থেকে কোনওক্রমে বেরিয়ে লেবানন, তুরস্ক হয়ে গ্রিস। আর এখন জার্মানি। তারপরেও সাঁতার ছাড়েনি য়ুসরা মর্দিনিকে। ১৮ বছরের এই সিরীয় সুইমার রিও-য় রিফিউজি অলিম্পিক অ্যাথলিটদের ১০জনের দলে অন্যতম পরিচিত মুখ। জীবন এই বয়সেই কত না পাঠ পড়িয়েছে তাঁকে! ২০জনের দলে গাদাগাদি করে নৌকায় চড়ে তুরস্ক থেকে গ্রিস পাড়ি দেন য়ুসরা ও তাঁর বোন সারা। সামনে অথৈ ভূমধ্যসাগর। নৌকার ধারণ ক্ষমতা খুব বেশি হলে ৭, লোক উঠেছে তার ৩গুণ। এ ধরনের কত শরণার্থী বোঝাই নৌকা সাম্প্রতিককালে ভূমধ্যসাগরে ডুবেছে, তার ইয়ত্তা নেই। সকলে বলেছিল, য়ুসরাও জানতেন, প্রাণ নিয়ে আর গ্রিস পৌঁছতে পারবেন না তাঁরা। উত্তাল মাঝ সমুদ্রে নৌকাডুবি হচ্ছিল তাঁদেরও। টালমাটাল নৌকায় ভয়ার্ত সব মুখের মধ্যে কোনওক্রমে বসে থাকা দামাস্কাসের সদ্য তরুণী ঠিক করেন, জীবনের সঙ্গে আরও একহাত বাজি লড়বেন তিনি। বোন সারাও তুখোড় সাঁতাড়ু। জলে ঝাঁপিয়ে পড়ে দুই বোন শক্ত করে আঁকড়ে ধরেন নৌকাকে। এক হাতে নৌকার সঙ্গে আটকানো দড়ি ধরে থাকা আর অন্য হাত ও দুই পায়ের সাহায্যে বরফ ঠান্ডা থই থই জলে ৩ ঘণ্টার সাঁতার। ২০জনের প্রাণ বাঁচিয়ে এভাবেই পৌঁছে যাওয়া গ্রিসের উপকূলে। সেখান থেকে ম্যাসিডোনিয়া, সার্বিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া হয়ে জার্মানি পৌঁছেছেন ২ বোন। এখন তিনি থাকেন বার্লিনে। রিফিউজি টিমের হয়ে ১০০ মিটার বাটারফ্লাই ও ফ্রিস্টাইলে যোগ দিচ্ছেন য়ুসরা। জানিয়েছেন, তাঁর স্বপ্নের কথা- অলিম্পিক মেডেল, শরণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া সকল সীমান্ত ও দামাস্কাসে শান্তি। তাঁর কথায়, জীবন সম্ভবত তিনি জার্মানিতেই কাটাবেন কিন্তু বুড়ো হয়ে যাওয়ার পর ফিরতে চান ফেলে আসা সিরিয়াতে। দেশের মানুষের কাছে নিজের অভিজ্ঞতার কথা বলতে চান য়ুসরা মর্দিনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
England Football Team: ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
ইংল্যান্ডের ক্রীড়ামহলে ফের নাইটক্লাব বিতর্ক, বিশ্বকাপে ব্রোঞ্জজয়ী ফুটবলারের বিরুদ্ধে মামলা দায়ের
Lionel Messi: বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!
বিশ্বকাপজুড়ে বারংবার হামলার ছক, দুষ্কৃতির প্রধান লক্ষ্য ছিলেন লিওনেল মেসি!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget