এক্সপ্লোর

ডু অর ডাই ম্যাচে ফিরল মেসি ম্যাজিক, মার্কোস রোহোর শেষমুহুর্তের গোলে বিশ্বকাপের নক আউটে আর্জেন্টিনা

সেন্টপিটার্সবার্গ: বিশ্বকাপে আর্জেন্টিনার মরণ-বাঁচন ম্যাচে ফিরল মেসি ম্যাজিক। একেবারে শেষমুহুর্তে মার্কোস রোহোর দুরন্ত গোলে নাইজেরিয়াকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। ম্যাচের ১৪ মিনিটেই দেখা গেল বহু প্রতিক্ষিত মেসি-ম্যাজিক। বাঁ পা নয়, ডান পায়ের জোরাল শটে নাইজেরিয়ার জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল শোধ করে নাইজেরিয়া। ফের আর্জেন্টিনার গ্রুপ লিগ থেকেই বিদায়ের আশঙ্কা দেয়। আর্জেন্তিনার সমর্থকরা প্রতি মূহুর্তে তখন ঘড়ির কাঁটার দিকে নজর দিচ্ছেন। অস্থির দেখাচ্ছে কোচ সাম্পাওলিকে। সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় রেফারির সঙ্গে তর্ক করতে দেখা যাচ্ছে লিওনেল মেসিকেও। মনে হচ্ছে এবার হয়তো বিশ্বকাপ অভিযান শেষ আর্জেন্তিনার। ঠিক সেসময়ই মার্কাডোর বাড়ানো বলে মার্কোস রোখোর দুরন্ত ফিনিশে আর্জেন্তিনার সামনে খুলে গেল নক আউটের দরজা। শেষ ১৬-য় আর্জেন্তিনা মুখোমুখি ফ্রান্সের। পেনাল্টি বক্সের ডানদিক থেকে মার্কাডোর বাড়ানো বল ডানপায়ে পড়তেই নিখুঁত শটে খেলার ফল ২-১ করলেন মার্কোস রোহো। গোটা স্টেডিয়াম জুড়ে আর্জেন্তিনার সমর্থকদের সঙ্গে তখন আবেগে ভেসে যাচ্ছেন দিয়েগো মারাদোনাও। ডু অর ডাই ম্যাচে শুরুটা দারুণভাবে করে সাম্পাওলির দল। আর খেলার ১৪ মিনিটেই এল সেই মূহুর্ত যা দেখার জন্য অপেক্ষায় ছিলেন সমর্থকরা। বানেগা নাইজেরিয়ার ডিফেন্ডারদের এড়িয়ে বল বাড়ালেন মেসিকে। বাঁ পায়ে রিসিভ করে ডানপায়ের দুরন্ত ফিনিশে লাতিন আমেরিকানদের ১-০ য় এগিয়ে দেন এল এম টেন । এবারের বিশ্বকাপের শততম গোলের মাইলস্টোন। খেলার গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছিল আর্জেন্তিনা দাঁড়াতে দেবেনা নাইজেরিয়াকে। এলএম টেনের একটা দুরন্ত ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে খেলায় ফিরতে থাকে আফ্রিকানরা। দ্বিতীয়ার্ধের চার মিনিটে মাসচেরানোর ভুলে পেনাল্টি পায় নাইজেরিয়া। খেলার ফল ১-১ করে দেন ভিক্টর মোজেস। এরপর সুযোগ পেয়েছিল দুই দলই। ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল হয়নি। অবশেষে সেই জয়ের মূহুর্ত। মার্কোসের গোল। যেন ফুটবল বিশ্বকে বলে দিল পারলে রোখো আর্জেন্তিনাকে। এই গ্রুপে অপরাজিত থেকে নকআউটে পৌঁছল ক্রোয়েশিয়া। আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিলেন লুকা মদ্রিচরা। গোল করলেন বাদেলজ এবং ইভান পেরিসিচ। ৩ ম্যাচে ৯ পয়েন্ট। গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় পৌঁছে গেল ক্রোয়েশিয়া। খেলার একেবারে ৯০ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে জয় এনে দেন পেরিসিচ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
গলে ঐতিহাসিক ম্যাচে টস জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করবে ভারত
India vs Sri Lanka: কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
কোন ছকে গল টেস্টে লঙ্কা বধ করবে ভারত? ফাঁস করে দিলেন মর্নি মর্কেল
IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget