এক্সপ্লোর

Viral Video: উড়ানে সহযাত্রীকে ঘুঁষি, ফের বিতর্কে মাইক টাইসন

Mike Tyson: ফের বিতর্কে প্রাক্তন হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। এবার উড়ানে এক সহযাত্রীকে ঘুঁষি মারলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই টাইসনের এই আচরণের নিন্দা করছেন।

নিউ ইয়র্ক: পেশাদারী বক্সিং কেরিয়ারে বারবার বিতর্কে জড়িয়েছেন মাইক টাইসন (Mike Tyson)। প্রতিপক্ষ ইভান্ডার হোলিফিল্ডকে (Evander Holyfield) বক্সিং রিংয়ে গুঁতো মেরেছিলেন, কান কামড়ে দিয়েছিলেন। খেলা ছাড়ার পরেও সেই বদমেজাজ এবং মারকুটে স্বভাব যায়নি টাইসনের। এবার উড়ানে এক সহযাত্রীকে একাধিকবার ঘুঁষি মারলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই টাইসনের এই আচরণের নিন্দা করছেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, উড়ানে টাইসনের পিছনের আসনে বসে থাকা এক ব্যক্তি বারবার তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং অন্য একজন সেই ঘটনার ভিডিও রেকর্ড করছেন। হঠাৎই মেজাজ হারিয়ে সংশ্লিষ্ট সহযাত্রীকে মারতে শুরু করেন টাইসন। তাঁর মারে ওই ব্যক্তির কপালের ডানদিক ফেটে যায়।

সহযাত্রীরা জানিয়েছেন, উড়ান ধরার সময় শান্তই ছিলেন টাইসন। তাঁর সঙ্গে যাঁরা কথা বলার চেষ্টা করছিলেন, প্রত্যেকের কথারই জবাব দিচ্ছিলেন এই প্রাক্তন বক্সার। কিন্তু তাঁর পিছনের আসনে থাকা ওই ব্যক্তি একনাগাড়ে তাঁকে উত্যক্ত করে যাচ্ছিলেন। সেই কারণেই তাঁকে মারতে শুরু করেন টাইসন।

এই ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ, জেট ব্লু এয়ারলাইন ও টাইসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বারবার বিতর্কে জড়িয়েছেন টাইসন

৫৫ বছর বয়সি টাইসন পেশাদার হেভিওয়েট বক্সিংয়ের ইতিহাসে অন্যতম সেরা। তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ পর্যন্ত হেভিওয়েট বক্সিংয়ে বিশ্বের এক নম্বর ছিলেন। তবে এরপরেই তাঁকে নিয়ে বিতর্ক শুরু হয়। ১৯৯২ সালে ধর্ষণের অভিযোগে তাঁর ৬ বছরের কারাদণ্ড হয়। ১৯৯৫ সালে অবশ্য প্যারোলে মুক্তি পান তিনি। এরপর বিশ্বখেতাব পুনরুদ্ধারের চেষ্টা শুরু করেন তিনি। কিন্তু হোলিফিল্ডের কাছে বিশ্বখেতাব হারানোর পর আর সেটা ফিরে পাননি টাইসন। ১৯৯৭ সালে হোলিফিল্ডের বিরুদ্ধে লড়াই চলাকালীন তিনি কানে কামড় দেন। এর ফলে তিনি নির্বাসিত হন। ১৯৯৯ সালে রিংয়ে ফিরলেও, ফের বিতর্কে জড়ান তিনি। ২০০৫ সালে তিনি অবসর নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
ফাইনালের শেষ বাঁশি বাজতেই প্রবল ঝামেলা, মারামারি, আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
Rodri Golden Ball: মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?

ভিডিও

Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের
TMC News LIVE | ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট-তৃণমূল' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
বিজেপি, অমিত শাহ, কলকাতা পুলিশ ২১ জুলাই আটকাতে পারল? ফের হুঙ্কার অভিষেকের
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Cristiano Ronaldo: সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সিদ্ধান্তটা কি নিয়েই ফেললেন? অবসরের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহিদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Embed widget