এক্সপ্লোর

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজের পর টি ২০ ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মিতালি রাজ

নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেট দলের সবচেয়ে সিনিয়র প্লেয়ার মিতালি রাজ খুব শীঘ্রই টি ২০ ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ খেলার পরই আন্তর্জাতিক টি ২০ কেরিয়ারে ইতি টানতে পারেন মিতালি। তবে ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি। একদিনের দলের অধিনায়ক মিতালি। বুধবার থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে। তবে প্রথম একাদশে মিতালি থাকবেন কিনা, তা স্পষ্ট নয়। তবে যদি প্রথম একাদশে থাকেনও, তাহলেও ৩৬ বছরের এই তারকা ক্রিকেটার ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের পর আর খেলবেন না বলে জানা গেছে। আগামী ৪ মার্চ অসমে বরসাপারায় এই সিরিজ শুরু হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক আধিকারিক সংবাদসংস্থাকে বলেছেন, অধিনায়ক হরমনপ্রিত কউর আগামী ২০২০-র টি ২০ বিশ্বকাপের দিকে তাকিয়ে দল গড়ার দিকে মনোযোগ দিতে চান। আর ওই টুর্নামেন্টে মিতালিতে দেখা যাবে, এমন সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তাঁর মতো খেলোয়াড়ের উপযুক্ত বিদায় সংবর্ধনা পাওয়া উচিত। আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তা হতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সব কটি ম্যাচের জন্য দলে মিতালিকে নেওয়া হবে না বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। টিম ম্যানেজমেন্টের এক সিনিয়র সদস্য বিষয়টি তাঁকে জানিয়ে দিয়েছেন। মিতালিও দেওয়ালের লিখন পড়তে পেরেছেন এবং ক্রিকেট বোর্ড সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে তাঁর মত অনুযায়ী অবসর গ্রহণের ব্যাপারে ক্রিকেট বোর্ড তাঁকে সুযোগ দেবে। এখন ইংল্যান্ডের বিরুদ্ধে পুরো সিরিজই খেলবেন, না আশিষ নেহরার মতো সিরিজের প্রথম ম্যাচ খেলে মিতালি অবসর নিতে পারেন, তা এখনও নিশ্চিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget