এক্সপ্লোর

২০১২ সালের সিরিজে গম্ভীর আমার বল দেখতে পাচ্ছিল না, দাবি পাক পেসার মহম্মদ ইরফানের

সেই সিরিজে পাঁচটি ম্যাচের মধ্যে দু’বার ইরফানের শিকার হন গম্ভীর।

নয়াদিল্লি: তিনিই গৌতম গম্ভীরের কেরিয়ার শেষ করে দিয়েছিলেন বলে আগেই দাবি করেছিলেন পাকিস্তানের সাত ফুট উচ্চতার বাঁ হাতি পেসার মহম্মদ ইরফান। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি একধাপ এগিয়ে দাবি করেছেন, ২০১২ সালে ভারত-পাকিস্তানের সীমিত ওভারের সিরিজে তাঁর বল দেখতে পাচ্ছিলেন না গম্ভীর। ২০১২ সালে ভারত সফরে এসেছিল পাকিস্তান। গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ সমৃদ্ধ ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী ছিল। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দল সিরিজ জিততে পারেনি। টি-২০ সিরিজের ফল হয় ১-১। একদিনের সিরিজ ২-১ ফলে জিতে নেয় পাকিস্তান। পাঁচটি ম্যাচের মধ্যে দু’বার ইরফানের শিকার হন গম্ভীর। শুধু উচ্চতাই নয়, পারফরম্যান্সের মাধ্যমেও সেই সিরিজে নজর কেড়ে নেন পাকিস্তানের এই পেসার। নতুন বলে তাঁর পারফরম্যান্স বেশ ভাল ছিল। গত বছর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান দাবি করেছিলেন, তাঁর জন্যই গম্ভীরের কেরিয়ার শেষ হয়ে যায়। এবার অন্য একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘যখনই ভারত-পাকিস্তান ম্যাচ হয়, যে ভাল পারফরম্যান্স দেখাতে পারে না, সে ‘জিরো’ হয়ে যায় আর যে ভাল পারফরম্যান্স দেখায় সে ‘হিরো’ হয়ে যায়। আমি যেভাবে গৌতম গম্ভীরকে বোলিং করছিলাম, ও বল দেখতে পাচ্ছিল না। ও যেভাবে আমার বাউন্সার খেলছিল, সেটা দেখে সবাই বলছিল, ওকে দেখে গৌতম গম্ভীর মনে হচ্ছে না। আমার উচ্চতা ও বোলিংয়ের এত বেশি চাপ ছিল, তাতে আমার মনে হয়েছিল, সেই কারণেই ও আর দলে ফিরতে পারেনি। ও দল থেকে বাদ পড়ে যায়। এরপর ও মাত্র কয়েকটি ম্যাচ খেলে এবং ভাল খেলতে পারেনি। ২০১২ সালেই ও আমার বিরুদ্ধে শেষবার খেলে। তাই আমিই ওর কেরিয়ার শেষ করে দিয়েছি বলে মনে হয়েছে।’ ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন গম্ভীর। তিনি ৫৮ টেস্টে ৪১.৮৫ গড়ে ৪,১৫৪ রান করেন। ১৪৭টি একদিনের আন্তর্জাতিকে তাঁর রান ৫,২৩৮। ৩৭টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর রান ৯৩২। ২০০৭ সালে টি-২০ এবং ২০১১ সালে একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন গম্ভীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget