এক্সপ্লোর

Mohammad Nabi Leaves Captaincy: নির্বাচকদের সঙ্গে মনোমালিন্য, আফগানিস্তানের নেতৃত্ব ছাড়লেন নবি

Mohammad Nabi: আফগানিস্তানকে ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন মহম্মদ নবি। তাঁর অধীনে আফগানিস্তান ১৬টি ম্যাচ জিতেছে।

অ্যাডিলেড: মঙ্গলবার, ৪ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার রানে পরাজিত হয় আফগানিস্তান দল (AUS vs AFG)। ব্যাট হাতে রশিদ খানের মরিয়া লড়াইও আফগানদের ম্যাচ জেতাতে পারেননি। এই হারের ফলে আফগানিস্তান দলের বিশ্বকাপ অভিযানও সমাপ্ত হয়েছে। এই হারের পরপরেই আফগান দলের অধিনায়কের পদ থেকে ইস্তফা দিলেন মহম্মদ নবি (Mohammad Nabi)। 

নবির পোস্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মাত্র কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আফগানিস্তানের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন নবি। নির্বাচকদের সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ করে তিনি লেখেন, 'বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা বা আমাদের সমর্থকরা কেউই আশা করেননি। ম্যাচগুলির ফলাফল নিয়ে আমরাও হতাশ। এক বড় টুর্নামেন্টের আগে যেমন প্রস্তুতির প্রয়োজন, বিগত বছরে আমরা তেমনভাব নিজেদের প্রস্তুত করতে পারিনি। বিগত কয়েকটি সফরে টিম ম্যানেজমেন্ট, নির্বাচন কমিটি ও আমার মধ্যে মতবিরোধও হয়, যার সরাসরি প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে। সেই কারণেই আমি এখনই অধিনায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে দলের যতদিন আমায় প্রয়োজন ততদিন পর্যন্ত আমি দলের হয়ে খেলা চালিয়ে যাব।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohammad Nabi (@mohammadnabi07)

বিশ্বকাপে ব্যর্থ আফগানিস্তান

নবি ২০১৩ সালে প্রথমবার টি-টোয়েন্টিতে আফগানদের নেতৃত্ব দেন। তারপর একাধিক দফায় আফগানদের ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন নবি। তাঁর অধীনে আফগানিস্তান ১৬টি ম্যাচ জিতেছে। আফগানিস্তান এই বিশ্বকাপে মোট তিনটি ম্যাচেই মাঠে নামতে পেরেছে। এই তিন ম্যাচের একটিতেও জয় পায়নি আফগানরা। তাদের বাকি দুই ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যায়। এরপরেই নবি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে দলের নেতৃত্ব ছাড়লেন।

আরও পড়ুন: ৫ বলে ওভার শেষ! কী এমন ঘটল বিশ্বকাপে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget