এক্সপ্লোর

বলের গতি বেশি হওয়ায় আখতারকে সামলানো সহজ! উপলব্ধি কাইফ-পুত্রের, আমার ছেলের সঙ্গে একটা ম্যাচ হয়ে যাক, প্রস্তাব পাক পেসারের

ছেলের সঙ্গে খেলা দেখার সেই ভিডিও পোস্ট করে কাইফ লিখেছেন, এখনকার বাচ্চারা বোঝেই না শোয়েব আখতারকে খেলা কতটা কঠিন ছিল।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে জোরে বলটি করেছিলেন তিনি। তাঁর বলের গতি সামলাতে হিমশিম খেতেন তাবড় ব্যাটসম্যানেরা। অনেকের কাছেই তিনি ছিলেন মূর্তিমান আতঙ্ক। অথচ সেই পাকিস্তানের ফাস্টবোলার শোয়েব আখতারের বল খেলা খুব একটা কঠিন ছিল না বলে মনে হচ্ছে কবীর কাইফের! কে এই কবীর কাইফ? ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফের পুত্র। যার মনে হয়েছে, বলের গতি বেশি হওয়ায় আখতারের বলই বরং সহজে সামলানো উচিত ছিল ব্যাটসম্যানদের। বর্তমানে দেশ জুড়ে লকডাউন চলায় দেশের সমস্ত নাগরিকদের নিজের বাড়িতে থাকতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। সেই অনুরোধ মেনে আর পাঁচ জনের মতো মহম্মদ কাইফও দিন কাটাচ্ছেন বাড়িতে নিজের পরিবারের সঙ্গে। সময় কাটাতে বাবার সঙ্গে বসে টিভিতে ২০০৩ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের হাইলাইটস দেখেছে কবীর। সেই ম্যাচে নিজের বাবাকে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস নামে খ্যাত পাক পেসারের বিপক্ষে ব্যাটিং করতে দেখে কাইফ পুত্র মন্তব্য করেছে, যেহেতু শোয়েব আখতারের গতি বেশি, তাই তাকে খেলাটাও খুব সমস্যার নয়। বরং গতিকে কাজে লাগিয়ে তাকে তুলনামূলকভাবে সহজেই সামলানো যায়। বিশ্বের তাবড় ব্যাটসম্যানরা যাঁর বলের গতির সামনে ত্রস্ত হয়ে থাকতেন, সেই আখতারের বোলিং খেলা নাকি তেমন কঠিন নয়, এমনটাই উপলব্ধি একসময় ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ মহম্মদ কাইফের পুত্র কবীরের।
ছেলের সঙ্গে খেলা দেখার সেই ভিডিও পোস্ট করে কাইফ লিখেছেন, এখনকার বাচ্চারা বোঝেই না শোয়েব আখতারকে খেলা কতটা কঠিন ছিল। তবে পাল্টা মজা করতে ছাড়েননি আখতার। তিনি ট্যুইট করেন, 'তাহলে কবীর ও আমার ছেলে মিকায়েল আলি আখতারের একটা ম্যাচ হয়ে যাক। তাহলেই ও টের পাবে গতি কাকে বলে।' আখতার আরও লিখেছেন, 'কবীরকে আমার ভালবাসা দিও।' আখতারের সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন কাইফ। পাল্টা খোঁচাও দিয়েছেন তিনি ট্যুইট করেছেন, 'তাহলে দুই জুনিয়রের ম্যাচ হোক আর আমরা ফিল্ডিং করি। তাতে কবীরেরই সুবিধা হবে কারণ সেরা ফিল্ডারকে ও দলে পাবে। মিকায়েলকে আমার ভালবাসা দিও।' প্রসঙ্গত, ফিল্ডার হিসাবে কাইফকে বিশ্বের অন্যতম সেরা মনে করা হতো।
২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচে ৬০ বলে ৩৫ রান করেছিলেন কাইফ। পাকিস্তানের রান তাড়া করতে নেমে বীরেন্দ্র সহবাগ ২১ এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ০ রানে ফিরে গেলেও সচিন তেন্ডুলকরের সঙ্গে জুটিতে ১০২ রান তুলে ভারতকে ম্যাচে ফিরতে সাহায্য করেন কাইফ। ভারত সেই ম্যাচটি জিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রেখেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget