এক্সপ্লোর

Mohammed Shami: করোনা আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি?

Mohammed Shami Covid 19: শনিবারই শামির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। উল্লেখ্য, এশিয়া কাপেও ভারতীয় দলের অংশ ছিলেন না বাংলার এই তারকা অভিজ্ঞ পেসার।

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল স্কোয়াডে কেন তাঁকে রাখা হল না, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছে। এরমধ্যেই খারাপ খবর। করোনা আক্রান্ত হয়ে এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন মহম্মদ শামি। সূত্রের খবর, শনিবারই শামির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। উল্লেখ্য, এশিয়া কাপেও ভারতীয় দলের অংশ ছিলেন না বাংলার এই তারকা অভিজ্ঞ পেসার। শনিবার ভারতীয় দল মোহালিতে পৌঁছলেও সেখানে যাননি শামি। প্রায় ১ বছর পর দেশের জার্সিতে ফের মাঠে নামতেন শামি। কিন্তু আপাতত অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামির ফেরা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে শামিকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। তার চেয়েও অবাক করা ঘটনা হল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শামিকে রাখা হয়েছিল। সঙ্গে রাখা হয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়া পেসার দীপক চাহারকেও। চাহারও বিশ্বকাপের দলে নেই।

মোহালিতে পৌঁছল টিম ইন্ডিয়া

শনিবার বিভিন্ন ভাগে ভারতীয় দলও পৌঁছে গেল মোহালিতে। সকালের দিকে শহরে আসেন জাতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, দীনেশ কার্তিক, আর অশ্বিনরা। সন্ধ্যার দিক থেকে একে একে ঢোকেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যরা। রবিবার থেকেই প্র্যাক্টিসে নেমে পড়ার কথা ভারতীয় ক্রিকেটারদের। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। আর সেই কারণেই এই সিরিজে ভাল ফল করতে মরিয়া দুই দলই।

প্রস্তুতি শুরু অজিদের

কীরকম মরিয়া? একটা ঘটনা থেকেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার রাতে মোহালিতে পৌঁছেছে অস্ট্রেলীয় ক্রিকেট দল। দীর্ঘ যাত্রার ধকল সামলে শনিবারই প্রস্তুতিতে নেমে পড়লেন অজি ক্রিকেটারেরা। অ্যারন ফিঞ্চ থেকে শুরু করে স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল থেকে প্যাট কামিন্স, সকলেই অনুশীলনে নিজেদের উজাড় করে দিলেন। নেটে দেদার স্কুপ মারলেন ম্যাক্সওয়েল। এমনকী, ধ্রুপদী ঘরানার ব্যাটার হিসাবে পরিচিত স্মিথও মারলেন স্কুপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget