এক্সপ্লোর

CFL 2023: সাদা কালো ব্রিগেডের সহজ জয়, সাদার্ন সমিতিকে ২-০ হারাল মহামেডান স্পোর্টিং

Mohammedan Sporting: মহামেডান স্পোর্টিংয়ের হয়ে ম্যাচে অভিজিৎ সরকার ও ডেভিড গোল দুইটি করেন।

কলকাতা: কলকাতা ফুটবল লিগে (CFL 2023) দাপুটে পারফরম্যান্সে সাদার্ন সমিতিকে (Southern Samity) পরাজিত করল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ব্যারাকপুর স্টেডিয়ামে সাদার্নের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল সাদা কালো ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে মহামেডান। ১৫ মিনিটে অভিজিৎ সরকার মহামেডানের হয়ে প্রথম গোলটি করেন ও ৩৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে ডেভিডের পা থেকে। এই নিয়ে টুর্নামেন্টে তাঁর অষ্টম গোল হয়ে গেল। 

দলের পারফরম্যান্সে খুশি মহামেডানের কোচ মেহরাজউদ্দিন ওয়াডুও। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহামেডান কোচ বলেন, 'সাদার্নের বিরুদ্ধে আজকের ম্যাচে ছেলেরা অসাধারণ পারফরম্যান্স করেছে। আমরা অত্যন্ত গর্বিত। গোটা দলের এই দুর্দান্ত ফুটবল ও খেলোয়াড়দের দারুণ মনোভাব আমাদের আজকের ম্যাচে জয় এনে দিয়েছে। আশা করছি আমরা ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করব।'

লিগ তালিকায় নীচের দিকে থাকা সাদার্ন সমিতির বিরুদ্ধে এদিন শুরু থেকেই ম্যাচে নিজেদের দাপট বজায় রেখেছিল মহামেডান। ম্যাচের মাত্র চার মিনিটের মাথাতেই গোলের সহজ সুযোগ পেয়েছিলেন বিকাশ। তবে কার্যত ফাঁকা গোলে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি। সাদার্ন যখনই ম্যাচে মহামেডানকে চাপে ফেলার জোর চেষ্টা করে, তখনই অভিজিৎ-এর গোলে এগিয়ে যায় সাদা কালো ব্রিগেড। মিনিট দশেক পরে দলের ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও, তা হাতছাড়া করেন অভিজিৎ।

৩৭ মিনিটে ম্যাচে সমতায় ফিরতে মরিয়া সাদার্নকে দ্বিতীয় ধাক্কাটি দেন ডেভিড। লিগ তালিকায় সাতে থাকা সাদার্নের রক্ষণের গলদের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে মহামেডানের হয়ে ডেভিড গোলের সুযোগ পান। হু হু করে সাদার্ন গোল লক্ষ্য করে  আক্রমণ গড়ে তোলে মহামেডান। তবে তৃতীয় গোলের দেখা পাননি তাঁরা। ম্যাচের শেষের দশ মিনিটে আক্রমণের ঝড় তোলার চেষ্টা করে সাদার্ন। তবে মহামেডানও অনায়াসেই ৮৭ মিনিটে তৃতীয় গোলটি পেয়েই যেতে পারত।

শেষমেশ দুরন্তভাবে বল গোললাইন থেকে ক্লিয়ার করেন সাদার্ন ফুটবলাররা। ম্যাচের শেষের দিকে ইনজুরি টাইমে হ্যান্ড বলের আপিল করা হলেও, পেনাল্টি হয়নি। ঝামেলায় জড়ান দুই দলের ফুটবলাররা। কার্ডও দেখানো হয়। তবে ম্যাচের স্কোরলাইন বদলায়নি। ২-০ জয় পায় মহামেডান স্পোর্টিং।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ইউরোপ ছাড়লেও সেরা খেলোয়াড়ের দৌড়ে মেসি, লড়াই দুই ম্যান সিটি তারকার সঙ্গে

সেরা শিরোনাম

Punam Raut Retirement: এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
এক দশকেরও বেশি কেরিয়ার, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পুণমের
Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget