এক্সপ্লোর

ISL 2024: নর্থইস্ট ইউনাইটেডের ঘরের মাঠে দাপুটে জয় মোহনবাগান সুপার জায়ান্টের

Mohun Bagan Supergiants: সেখানে ৬টির বেশি সুযোগ তৈরি করে নিতে পারেনি নর্থইস্ট। প্রতিপক্ষের বক্সে মোহনবাগান যেখানে ৩৬বার বল ছুঁয়েছে, সেখানে নর্থইস্ট মাত্র তিনবার বল ছুঁতে পেরেছে।

কলকাতা: এক গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১-এ নর্থইস্ট ইউনাইটেডকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। নর্থইস্টের ঘরের মাঠে তাদের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করে হারাল সবুজ-মেরুন বাহিনী। ম্যাচের শেষ দিকে যে কয়েকটি সুযোগ পেয়েছিল তারা, তা কাজে লাগাতে পারলে আরও বড় ব্যবধানে জিততে পারত তারা। কয়েকদিন আগে নর্থইস্টকে পাঁচ গোলের ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এ দিন মোহনবাগানের খেলোয়াড়রা যদি সুযোগগুলি ঠিকঠাক কাজে লাগাতে পারতেন, তা হলে সেই ব্যবধানকেও ছাপিয়ে যেত পারতেন হয়তো। 

সারা ম্যাচে এ দিন ২৩বার গোলের চেষ্টা করে কলকাতার দল। সেখানে ৬টির বেশি সুযোগ তৈরি করে নিতে পারেনি নর্থইস্ট। প্রতিপক্ষের বক্সে মোহনবাগান যেখানে ৩৬বার বল ছুঁয়েছে, সেখানে নর্থইস্ট মাত্র তিনবার বল ছুঁতে পেরেছে। এতটাই ফারাক ছিল দুই দলের আক্রমণের তীব্রতায়। এ দিন সাতটি শট গোলে রাখে মোহনবাগান। নর্থইস্ট ইউনাইটেড তিনটির বেশি শট গোলে রাখতে পারেনি। বিরতির পরেই কিয়ান নাসিরিকে জোরালো আঘাত করে ম্যাচের দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে বেরিয়ে যান নর্থইস্টের ডিফেন্ডার তোনদোনবা সিং। ৪০ মিনিটেরও বেশি সময় দশ জনে খেলায় আরও দুর্বল হয়ে পড়ে নর্থইস্টের রক্ষণ। শেষ দিকে প্রায় হাল ছেড়ে দেয় তারা। 

জয় ছাড়াও সবুজ-মেরুন সমর্থকদের স্বস্তি দেওয়ার আরও একাধিক কারণ ছিল এই ম্যাচে। কামিংসের গোলে ফেরা, পেট্রাটস, বুমৌস ও মনবীরের মাঠে ফেরা। তার ওপর আবার বোনাস দলের বঙ্গ অধিনায়ক শুভাশিস বোসের গোল। সব মিলিয়ে দিনটা মনে রাখার মতো ছিল মোহনবাগানের। চার মিনিটের মাথায় ফাল্গুনী সিংয়ের গোলে নর্থইস্ট এগিয়ে যাওয়ার পরে যে চাপটা এসেছিল, তা প্রথম গোল করে কাটিয়ে দেন দীপক টাঙরি। ১৪ মিনিটে গোল শোধের পর কামিংস ব্যবধান বাড়ান ২৮ মিনিটে এবং ৭১ মিনিটের মাথায় শুভাশিসের গোলে জয় সুনিশ্চিত করে মোহনবাগান এসজি। এই জয়ের ফলে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তিন নম্বরে উঠে এলে তারা। নর্থইস্ট রয়ে গেল সাতে।     

এ দিন দিমিত্রিয়স পেট্রাটস, হুগো বুমৌস ও মনবীর সিংকে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে দেখা যায়। প্রথম এগারোয় সহাল আব্দুল সামাদের জায়গায় দীপক টাঙরি শুরু করেন। পরে অবশ্য মাঠে নামেন তিন তারকাই। অন্যদিকে, গনি নিগম ও রোমেন ফিলিপোতোকে বাইরে রেখে প্রথম এগারো নামায় নর্থইস্ট, যে সিদ্ধান্ত খুব একটা ইতিবাচক ফল দেয়নি তাদের। 

যদিও শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে হোম টিম নর্থইস্ট ইউনাইটেড এবং চতুর্থ মিনিটে গোলও দিয়ে দেয় তারা। কিন্তু তার পরে ক্রমশ নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসে সবুজ-মেরুন বাহিনী এবং ২-১-এ এগিয়েও যায়।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget