এক্সপ্লোর

ISL 2023: যুবভারতীতে পাঞ্জাব বধ, ঘরের মাঠে জয় দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু সবুজ মেরুনের

Mohun Bagan Supergiant vs Punjab FC: নির্ধারিত সময়ের ৩৫ মিনিট দেরিতে এদিন খেলা শুরু হয়েছিল যুবভারতীতে। আগের ম্য়াচটি দেরিতে শেষ হওয়ায় এই ম্য়াচের কিক অফের সময় পিছিয়ে গিয়েছিল।

কলকাতা: এই ম্যাচে যে মোহনবাগানই (Mohun Bagan Supergiant) হট ফেভারিট ছিল তা সবাই জানত। আইএসএলের মত বড় মঞ্চে একেবারে আনকোরা দল পাঞ্জাব এফসি (Punjab FC)। সম্বল বলতে শুধু গত মরসুমের আই লিগ জয়। তবুও অঘটনের আশায় ছিলেন স্তাইকোসের ছেলেরা। কিন্তু ঘরের মাঠে নিজেদের প্রথম ম্য়াচে জয় দিয়েই অভিযান শুরু করল হুয়ান ফেরান্দোর দল। একই সঙ্গে হোম ম্য়াচ থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলে নিল মোহনবাগান।

নির্ধারিত সময়ের ৩৫ মিনিট দেরিতে এদিন খেলা শুরু হয়েছিল যুবভারতীতে। আগের ম্য়াচটি দেরিতে শেষ হওয়ায় এই ম্য়াচের কিক অফের সময় পিছিয়ে গিয়েছিল। এদিন বুমোস, মনবীকে ছাড়াই দল সাজিয়েছিলেন ফেরান্দো। কামিংসকে প্রথম থেকেই খেলান তিনি। যার ফলও চলে আসে হাতে নাতে। ডুরান্ড কাপে খেলার সময় অস্ট্রেলিয়ার এই স্ট্রাইকারের ফিটনেস একটা ইস্যু ছিলই। এদিন অবশ্য শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন কামিংস। খেলার ১০ মিনিটের মাথায় গোলও পেয়ে যান তিনি। আইএসএলে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই গোল করেন অজি স্ট্রাইকার। এরপর আর থামতে হয়নি মোহনবাগানকে। খেলার ৩৫ মিনিটের মাথায় ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল পেয়ে যায় সবুজ মেরুন বাহিনী। দিমিত্রিওস পেত্রাতোসের পা থেকে আসে গোল। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়েন বাগান ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই অবশ্য় কিছুটা চাপ দেওয়ার চেষ্টা করেন পাঞ্জাবের ফুটবলাররা। লুকা মাচিনের গোলেই ব্যবধান কমায় পাঞ্জাব। খেলার ৫৩ মিনিটের মাথায় গোল করেন স্লোভানিয়ার এই ফুটবলার। তবে এখানে মোহনবাগানের গ্লেন মার্টিন্সের ভুলের কথা বলতেই হয়। তাঁর একটি ভয়ঙ্কর ব্যাক পাস থেকে বল পেয়ে যান লুকা। সেখান থেকে গোল করতে কোনো ভুল করেননি পাঞ্জাবের অধিনায়ক। খেলার ৬২ মিনিটের মাথায় মোহনবাগান কোচ ফেরান্দো ব্য়বধান বাড়ানোর লক্ষ্যে শুভাশিসকে বসিয়ে মনবীরকে নামান। কোচের আস্থার মর্যাদা রাখেন তরুণ স্ট্রাইকার। খেলার ৬৪ মিনিটের মাথায় পেত্রাতোসের পাস থেকে বল নিয়ে জালে জড়াতে কোনও ভুল করেননি মনবীর। এরপর আর কোনও দলই গোল করতে পারেনি। 

আই লিগ জয়ের পর এবারই প্রথমবার আইএসএল খেলতে নেমেছিল পাঞ্জাব দল। প্রথম ম্যাচের পর অবশ্য় হতাশই হবেন পাঞ্জাব কোচ স্তাইকোস। তাঁদের পরের ম্য়াচ এফসি গোয়ার বিরুদ্ধে। অন্য়দিকে মোহনবাগান তাঁদের পরের ম্যাচ খেলতে নামবে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আগামী ২৭ তারিখ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget