এক্সপ্লোর

ISL 2023: নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না ম্যাচ, মোহনবাগান বনাম পাঞ্জাব ম্যাচ পিছল ৩৫ মিনিট

Mohun Bagan Supergiant vs Punjab FC: ডুরান্ড কাপ জিতেছে মোহনবাগান। অন্য়দিকে গত মরসুমের আই লিগ জয়ী দল পাঞ্জাব এফসি। এবারই প্রথমবার আইএসএলে খেলতে নামছে পাঞ্জাব এফসি।

কলকাতা: আইএসএলে মোহনবাগান সুপারজায়ান্ট ম্যাচের সময় পিছিয়ে গেল। যুবভারতী স্টেডিয়ামে এবারের আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে হুয়ান ফেরান্দোর দল। নির্ধারিত সময় ছিল ম্যাচ শুরুর রাত ৮টা। তবে পিছিয়ে গিয়েছে সেই ম্য়াচের সময়। ৮.৩৫ এ ম্যাচ শুরু হয়েছে। আগে ম্য়াচটি দেরিতে শেষ হওয়ায় এবারের ম্যাচের সময় পিছিয়ে গিয়েছে। 

ওড়িশা এফসি ও চেন্নাইয়ের ম্যাচটি ছিল এই ম্যাচের আগে। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সেই ম্যাচটি শুরু হতে দেরি হয়। ব্রডকাস্টিং ইস্যুর জন্যই মূলত এই ম্যাচ পিছিয়ে গেল। শেষ পর্যন্ত ৩৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়। 

 ডুরান্ড কাপ (Durand Cup 2023) খেতাব ঘরে তুলেছে দল এই মরসুমে। আগামীকাল থেকে আইএসএলে নিজেদের অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্ট (Mohun Bagan Supergiant)। গতবারের আইএসএল চ্যাম্পিয়ন দল। চলতি মরসুমেও দল দুর্দান্ত ছন্দে রয়েছে। এএফসি কাপেও দারুণ খেলছে দল। ঘরের মাঠে আগামীকালের প্রতিপক্ষও আইএসএলে একেবারে আনকোড়া পাঞ্জাব এফসি। তবে পুরনো সাফল্য নিয়ে ভাবতে নারাজ বাগান কোচ হুয়ান ফেরান্দো। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন লিস্টন কোলাসোকে নিয়ে। পাশে বসিয়ে সবুজ মেরুনের স্প্যানিশ কোচ জানান, ''কাল নতুন টুর্নামেন্ট শুরু হবে। ডুরান্ড কাপে কী হয়েছে বা এএফসি কাপে কী হয়েছে তা নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকাতে হবে আমাদের। ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করছি আমরা। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। পাঞ্জাব ভাল দল। ওরা গতবারের আইলিগ চ্যাম্পিয়ন। ভাল ম্যাচ হবে। ৯০ মিনিটই ফোকাস ধরে রাখতে হবে আমাদের। কাল আমাদের অন্যরকম সিস্টেমে খেলতে হবে। ডুরান্ড কাপ ফাইনাল বা এএফসি কাপের গত ম্যাচে যেমন খেলেছিলাম, তার চেয়ে আলাদা। কারণ, প্রতিপক্ষ অন্যরকমের। তবে ঘরের মাঠে একটু আধটু ঝুঁকি নিয়ে খেলা যায়। সেটাই করার চেষ্টা করতে পারি।''

অন্যদিকে, ২০২০ সালে এই দলটি তৈরি হওয়ার পর গত মরসুমেই আই লিগ চ্যাম্পিয়ন (I League Champion) হয়েছিল দলটি। এরপর চলতি মরসুমের আইএসএল খেলার সুযোগ পেয়েছে তাঁরা। আইএসএলে নিজেদের অভিষেক মরসুমের জন্য ৩৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাঞ্জাব। দলের হেড কোচ স্তাইকোস ভার্জেতিসাস। এই মরসুমের দলের দায়িত্ব সামলাবেন স্লোভেনিয়ার ফুটবলার লুকা মাজেসিন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget