এক্সপ্লোর

প্যারাশ্যুট রেজিমেন্টে ধোনির প্রশিক্ষণ: ডেভিড লয়েডের খোঁচা দেওয়া ট্যুইটের তীব্র সমালোচনা অনুরাগীদের

এরইমধ্যে ধোনির ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণের খবর নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ডেভিড লয়েড একটি ট্যুইট করেছেন। আর এই ট্যুইটে খোঁচা রয়েছে।

  নয়াদিল্লি:  ভারতীয় দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে মহেন্দ্র সিংহ ধোনির নিজেকে সরিয়ে নিয়ে টেরিটোরিয়াল আর্মির প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণের আগ্রহ প্রকাশের পর বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা চলছে। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর প্রাক্তন অধিনায়ক ধোনির অবসর ঘিরে জোর জল্পনা শুরু হয়। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ধোনি নিজেকে সরিয়ে নেওয়ার পর বিসিসিআই অবশ্য সাফ জানিয়ে দেয়, ধোনি এখনই অবসর নিচ্ছেন না। কিন্তু এরপরও ধোনির অবসর ও ভবিষ্যতে তাঁর ভূমিকা সম্পর্কে ক্রিকেটমহল ও অনুরাগীদের মধ্যে জল্পনা কমেনি। এরইমধ্যে ধোনির ক্যারিবিয়ান সফর থেকে নিজেকে সরিয়ে নিয়ে  প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণের খবর নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ডেভিড লয়েড একটি ট্যুইট করেছেন। আর এই ট্যুইটে খোঁচা রয়েছে। যা ধোনির অনুরাগীরা একেবারেই ভালোভাবে নিতে পারছেন না। ওই ট্যুইটে লয়েড দুটি ইমোটিকন ব্যবহার করেছেন, যার অর্থ 'হাসিতে চোখে জল চলে আসছে'। ধোনির সিদ্ধান্তের প্রতি এভাবে অশ্রদ্ধা দেখানোর জন্য অনুরাগীরা লয়েডকে একহাত নিয়েছেন। লয়েডের ওই ট্যুইটে ধোনির অনুরাগীরা তাঁদের প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়েছেন। ভারতীয় দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি দুমাসের জন্য প্যারাশ্যুট রেজিমেন্টে প্রশিক্ষণের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রতি আর্জি জানান। সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের সেই আবেদনে সায় দিয়েছেন।

সেরা শিরোনাম

NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
Asia Cup Rising Stars 2026: এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget