এক্সপ্লোর

স্বাধীনতা দিবসে লে-তে তেরঙ্গা পতাকা তুলবেন মহেন্দ্র সিংহ ধোনি

ভারতের সদ্যগঠিত নবম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লে শহরে দেশের ৭২তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন মহেন্দ্র সিংহ ধোনি।

লাদাখ: কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর এই প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করবে লাদাখ। সূত্রের খবর, ভারতের সদ্যগঠিত নবম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লে শহরে দেশের ৭২তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন মহেন্দ্র সিংহ ধোনি।

জুলাইয়ের ৩০ তারিখ থেকে জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে রয়েছেন দুটি বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ১০ তারিখ লাদাখ যাবেন মাহি। সঙ্গে যাবে তাঁর গোটা ব্যাটেলিয়ন। এক সিনিয়র সেনা অফিসার জানিয়েছেন, “ধোনি ভারতীয় সেনাবাহিনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি তাঁর দলের জওয়ানদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করছেন এবং মাঝে মধ্যেই সতীর্থ সৈনদের সঙ্গে ফুটবল এবং ভলিবল খেলছেন। তিনি ১৫ অগস্ট পর্যন্ত উপত্যকায় থাকবেন।” যদিও সেই সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল (সাম্মানিক) এমএস ধোনির পতাকা উত্তোলন নিয়ে কোনও কিছুই খোলসা করেনি। তবে লাদাখের কোথায়, কখন পতাকা উত্তোলন অনুষ্ঠানে সামিল হবেন এমএসডি, সে বিষয়েও তিনি কিছু জানাননি।

প্রসঙ্গত, ইংল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকেই ক্রিকেট থেকে নিজের  দূরত্ব বাড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণার আগেই বিসিসিআইয়ের থেকে ছুটি নিয়ে ভারতীয় সেনার সঙ্গে নজিকে জুরে দিয়েছেন মাহি। ভারতীয় জওয়ানদের সঙ্গে তাঁর কাজ করার আবেদন মেনে নিয়ে সেনার তরফে তাঁকে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়। জুলাইয়ের শেষ থেকে অগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। তাঁর যাওয়ার কথা রয়েছে সিয়াচেনেও।

অন্যদিকে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দিয়ে জম্মু-কাশ্মীর ও লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। সংসদের উভয় কক্ষেই পাস হয়েছে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। ৫ অগস্ট ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকেই শৈলশহরে বাড়তি নজর দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কাশ্মীর ইস্যু নিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও। মাঝে মধ্যেই এই বিষয়ে সমঝোতা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই দেশকেই সীমান্তে শান্তি বজায় রাখার জন্য আবেদন করেছে রাষ্ট্রপুঞ্জও।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Rishabh Pant: ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
ছোটবেলা স্বপ্ন দেখতাম প্রচুর ছক্কা মারব, নিউজ়িল্যান্ডকে তছনছ করে রেকর্ডের পর বললেন পন্থ
NZ vs IND Live: শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
শুরুর ধাক্কা সামলে পাল্টা লড়াই চালালেন কনওয়ে, রবীন্দ্র, তাও চারদিনের খেলাশেষে ম্যাচে এগিয়ে ভারতই
NZ vs IND: সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে
সেঞ্চুরি হাঁকালেন পন্থ, রাহুল, হাফসেঞ্চুরি চার ব্যাটারের, ওয়েলিংটনে ভারতের অনন্য ইনিংস থামল ৭২০ রানে

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget