এক্সপ্লোর

Dhoni Retirement: ধোনির অবসরের সিদ্ধান্তে ভেঙে পড়েছিলেন, জানালেন রাহুল

রাহুল বুঝিয়ে দিয়েছেন তিনি প্রাক্তন অধিনায়কের প্রতি শ্রদ্ধাশীল।

বেঙ্গালুরু: সাধারণ ক্রিকেটপ্রেমী, প্রাক্তন ক্রিকেটারদের মতোই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির অবসরের সিদ্ধান্তে হতবাক সতীর্থ কে এল রাহুল। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পাওয়া তাঁর কাছে বড় বিষয়। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ‘(ধোনির অবসরের সিদ্ধান্তে) আমি সত্যিই ভেঙে পড়েছিলাম। ওর সঙ্গে যারা খেলেছে, তারা সবাই ওকে বিদায় জানাতে চায়। আমরা সবাই ওকে শেষবার খেলতে দেখতে চাই এবং ওর জন্য বিশেষ কিছু করতে চাই।’ ভারতীয় দলে ধোনির উত্তরসূরী হিসেবে চিহ্নিত করা হচ্ছিল ঋষভ পন্থকে। কিন্তু নিজের ব্যাটিং দক্ষতার পাশাপাশি উইকেটকিপার হিসেবেও ক্ষমতার প্রমাণ দিয়েছেন রাহুল। তিনি উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। এখন তিনিই ধোনির উত্তরসূরী। তবে রাহুল বুঝিয়ে দিয়েছেন তিনি প্রাক্তন অধিনায়কের প্রতি শ্রদ্ধাশীল। ধোনিকে কুর্ণিশ জানিয়ে তিনি বলেছেন, ‘ধোনি এমন একজন, যিনি সবসময় আমাদের পথ দেখিয়েছেন। তিনি কোনওদিন আমাদের খেলায় বদল আনতে বলেননি। তিনি শুধু আমাদের মাঠে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলা, ভুল করা এবং ভুল থেকে শিক্ষা নিতে বলেছেন। আমরা ঠিক যেরকম, তিনি সেভাবেই আমাদের খেলতে দিয়েছেন। আমরা যদি কখনও কোনও বিষয়ে সমস্যায় পড়ে সাহায্য চাইতাম, তাহলে তিনি সবসময় এগিয়ে আসতেন। খেলোয়াড়দের পাশে কখন থাকতে হয়, সেটা তিনি জানতেন।’ ধোনির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাহুল আরও বলেছেন, ‘ধোনি সম্পর্কে যা-ই বলি না কেন, শব্দ কম পড়বে। আমি ইনস্টাগ্রাম, ট্যুইটারে কিছু লেখার চেষ্টা করেছিলাম। কিন্তু এরকম একজনের সম্পর্কে কী লিখব? শুধু মাঠেই না, মাঠের বাইরেও তিনি যে কতকিছু করেছেন, কতজনের জীবন বদলে দিয়েছেন, কতজনের কাছে তিনি অনুপ্রেরণা, তার ইয়ত্তা নেই। তাঁর সঙ্গে খেলার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। রোহিতও (শর্মা) ভাল অধিনায়ক। বিরাট (কোহলি) দুর্দান্ত অধিনায়ক। ওদের কাছ থেকে অনেককিছু শিখেছি। আমি যখন অধিনায়কত্ব করব, তখন আশা করি এই শিক্ষা কাজে লাগাতে পারব।’

সেরা শিরোনাম

Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget