এক্সপ্লোর

আজীবন সদস্য চাঁদা বাবদ ধোনির কাছ থেকে ১,৮০০ টাকা পাবে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা! বিতর্ক তুঙ্গে

গত বছর ধোনিকে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়। এরপর ধোনির অনুরাগীদের প্রতিবাদের জেরে তাঁকে আজীবন সদস্য করা হয়।

জামশেদপুর: ভারতীয় ক্রিকেট দলের সর্বকালের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর জন্যই ক্রিকেটদুনিায় ঝাড়খণ্ড ও রাঁচি বিখ্যাত হয়ে উঠেছে। অথচ নিজের রাজ্যের ক্রিকেট সংস্থাতেই তাঁকে নিয়ে বিতর্ক তুঙ্গে। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার দাবি, আজীবন সদস্য চাঁদা বাবদ ধোনির ১,৮০০ টাকা বাকি রয়েছে। এটা নিয়ে দাবি-পাল্টা দাবি ঘিরে সরগরম জামশেদপুর। এ বছরের জুলাইয়ে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার বার্ষিক রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টে বলা হয়, ধোনির কাছ থেকে ১,৮০০ টাকা পাবে সংস্থা। কী কারণে ধোনির কাছ থেকে এই টাকা প্রাপ্য, সেটা অবশ্য জানানো হয়নি। তবে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় সহায় জানিয়েছেন, ‘আজীবন সদস্য হিসেবে চাঁদা ১০,০০০ টাকা এবং জিএসটি বাবদ ১,৮০০ টাকা বাকি। সেই টাকা দিতে হবে ধোনিকে।’ এই নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর কয়েকজন পড়ুয়া ও ধোনির অনুরাগীদের নিয়ে ধোনির হয়ে টাকা জমা দিতে যান প্রাক্তন ক্রিকেটার শেষনাথ পাঠক। কিন্তু তাঁদের দাবি, ড্রাফট জমা নিতে অস্বীকার করেন ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কর্তারা। পাল্টা সচিবের দাবি, ‘যে কেউ যা খুশি করতে পারে। কারও কাজে বাধা দেওয়া যায় না। আমি যদি আমার হয়ে কাউকে টাকা দিতে বলি, একমাত্র তাহলেই সে টাকা দিতে পারে। তাই না? ধোনি কি কাউকে তাঁর হয়ে টাকা জমা দিতে বলেছিলেন? ড্রাফট জমা নেওয়ার ক্ষেত্রে আমার অনুমতি দরকার নেই, যাঁর হয়ে টাকা দেওয়া হচ্ছে, তাঁর অনুমতি প্রয়োজন।’ সূত্রের খবর, ধোনির কাছ থেকে প্রাপ্য ১০,০০০ টাকা আদায় করার জন্য রাঁচিতে তাঁর বাড়িতে যান ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার এক প্রতিনিধি। কিন্তু ধোনির অনুরাগীদের দাবি, ১১,৮০০ টাকা চাওয়া উচিত। তাহলেই এত বিতর্ক হত না। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সচিবের পাল্টা দাবি, তাঁদের প্রতিনিধির সে কথা জানা ছিল না। তবে টাকা বাকি থাকার কথা ধোনিকে জানানো হয়েছে। গত বছর ধোনিকে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়। এরপর ধোনির অনুরাগীদের প্রতিবাদের জেরে তাঁকে আজীবন সদস্য করা হয়। গত বছরের অক্টোবরে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভায় ম্যানেজমেন্ট কমিটির এই সিদ্ধান্ত বহাল থাকে। তবে ওয়েবসাইটে সদস্যদের তালিকা প্রকাশ করতে বহু সময় লেগে যায়। এ বছরের জুলাইয়ে সেই তালিকা প্রকাশ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের

ভিডিও

Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?
Birbhum News | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP ANANDA LIVE
Kalyan Banerjee |
7th Pay Commission | সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের
Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget