এক্সপ্লোর

MS Dhoni: ''শো-রুম হতে পারে'', ধোনির বাইক ও গাড়ির সংগ্রহ দেখে চোখ ছানাবড়া প্রসাদের

MS Dhoni Bike Collection: আর সেখানে গিয়েই অবাক হয়ে গেলেন ২ জনে। ক্যাপ্টেন কুলের অসংখ্য বাইকের সংগ্রহ ও ভিন্টেজ গাড়ির সংগ্রহের ভিডিও পোস্ট করলেন প্রাক্তন ভারতীয় পেসার

রাঁচি: মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) বাইকপ্রীতির কথা কারও জানা নেই। তাঁর গ্যারাজে শোভা বাড়িয়ে বেশ কয়েকটি চার চাকাও। রাঁচিতে (Ranchi) ধোনির ফার্ম হাউসে হঠাৎ ঢুঁ মেরেছিলেন ভারতীয় দলের ২ প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) ও সুনীল জোশী। আর সেখানে গিয়েই অবাক হয়ে গেলেন ২ জনে। ক্যাপ্টেন কুলের অসংখ্য বাইকের সংগ্রহ ও ভিন্টেজ গাড়ির সংগ্রহের ভিডিও পোস্ট করলেন প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ। ছবিও তুললেন ২ জনে মাহির সঙ্গে। নিজের ভিডিও পোস্টের ক্যাপশনে ভেঙ্কটেশ লিখেছেন, ''আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ সংগ্রহ ওর গাড়ির। আর মানুষটাও দুর্দান্ত। প্রচুর কিছু অর্জন করেছে ধোনি। মানুষ হিসেবেও দারুণ। রাঁচিতে ওর বাড়িতে গাড়ি ও বাইকের সংগ্রহ দেখলাম। মানুষটার প্য়াশন আছে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Venkatesh Prasad (@bkvenkateshprasad)

ভিডিওটি করছিলেন ধোনির স্ত্রী সাক্ষী মালিক। তিনি ভিডিওতে প্রশ্ন করছেন প্রথমে প্রসাদকে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, "কেমন লাগছে রাঁচিতে প্রথমবার এসে?'' প্রাক্তন ভারতীয় পেসার জবাবে বলেন, "রাঁচিতে আমার প্রথমবার আসা নয়। এই নিয়ে আমি চতুর্থবার এখানে এলাম। কিন্তু ধোনির বাইকের সংগ্রহ ও গ্যারাজ দেখে আমি অবাক। কারও প্যাশন, ভালবাস ও কেউ বাইক নিয়ে এতটা পাগল না হলে এমনটা সম্ভব নয়।'' এরপরই প্রসাদ যোগ করেন, ''এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে। আমি অবশ্যই বলব এই কথা।''

উল্লেখ্য, ধোনির সংগ্রহে রয়েছে মোট ৫০টি বাইক। তার মধ্যে আছে হার্লে ডেভিডসন ফ্যাট বয়, কাওয়াসাকি নিঞ্জা, ডুকাটি, ইয়াহামা, সুজুকি হায়াবুসার মত বাইকও। 

যশস্বীতে মুগ্ধ রাঠৌর

দুরন্ত আইপিএলের পর টেস্টেও যশস্বীকে নিজের ফর্ম ধরে রাখতে দেখে বেশ প্রভাবিত হয়েছেন রাঠৌর। তাঁর মতে আগামী ১০ বছর জাতীয় দলের হয়ে খেলতে পারেন যশস্বী। তরুণ ভারতীয় ওপেনারের ইনিংস দেখে মুগ্ধ দলের ব্যাটিং বিক্রম রাঠৌর (Vikram Rathour) বলেন, 'আমি এর আগে নির্বাচকের দায়িত্ব পালন করেছি। আমার মতে যখন কোনও খেলোয়াড়কে দলে নেওয়া হয়, তখন মাথায়া রাখতে হবে সে যেন আগামী ১০ বছর খেলতে পারে। ওর মধ্যে সেই প্রতিভাটা রয়েছ। আমার কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওর সঙ্গে আগে কাজ করিনি। তবে ওর আইপিএলে খেলা স্ট্রোকগুলি দেখলেই বোঝা যায় ও কতটা প্রতিভাবান ব্যাটার। তবে পরিস্থিতি অনুযায়ী ও নিজের খেলার ধরন বদলাতে পেরেছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget