এক্সপ্লোর

‘দাদা’র মডেলেই মাহি, ইয়ংস্টারদের মনোবল বাড়িয়েছেন, মত জাহিরের

ভারতীয় ক্রিকেটের ২ প্রাক্তন অধিনায়ককে নিয়ে এবার খোলামেলা আলোচনায় জাহির খান।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটের ২ প্রাক্তন অধিনায়ককে নিয়ে এবার খোলামেলা আলোচনায় জাহির খান। ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য জাহির, ইউটিউবে গৌরব কপূরের একটি শো-তে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। তাঁর কথায়, সৌরভের পথই অনুসরণ করেছেন মহেন্দ্র সিংহ ধোনি। বিশেষ করে ইয়ংস্টারদের মনোবল জুগিয়ে দল গঠনের ক্ষেত্রে সৌরভ যে ভূমিকা নিয়েছেন, পরবর্তীতে সেই একই ভূমিকা পালন করেছেন মাহিও।

২০০৩ সালে সৌরভের নেতৃত্বে ভারতের বিশ্বকাপ অভিযান, সেই দলে ছিলেন জাহির। আর তার ৮ বছর পর ২০১১ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বজয়, সেই ভারতীয় দলেও ছিলেন তিনি। নিজের সেই অভিজ্ঞতাকে পাথেও করেই এই বাঁ হাতি পেসার বলেন, কেরিয়ার শুরুর সময় পিছন থেকে একটা শক্ত সমর্থনের প্রয়োজন হয়, যেটা তিনি ‘দাদা’র কাছ থেকে পেয়েছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে একজন ইয়ংস্টারের যে সমর্থনের প্রয়োজন হয়, সৌরভ অধিনায়ক হিসেবে সেটা দিয়েছেন। ধোনির নেতৃত্বেও এই একই ধরনের অনুশীলন তাঁর চোখে পড়েছে।

‘দাদা’র মডেলেই মাহি, ইয়ংস্টারদের মনোবল বাড়িয়েছেন, মত জাহিরের জাহির খান। ছবি ফেসবুক থেকে।

সৌরভের পরবর্তী সময়ে ধোনি যখন দলের দায়িত্ব পেয়েছেন, প্রাথমিকভাবে তাঁকে বিশেষ কিছুই করতে হয়নি। দলে অনেক সিনিয়র ক্রিকেটাররা ছিলেন। তবে পরে যখন সিনিয়ররা একে একে অবসর নিতে শুরু করলেন, তখন মাহিও ইয়ংস্টারদের সঙ্গে সৌরভের মতোই আচরণ করেছেন, এমনই মন্তব্য জাহিরের। তাঁর কথায়, “এমএস যখন দল পেল তখন ওকে বিশেষ কিছু করতেই হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট খেলা অনেক সিনিয়র ক্রিকেটারকেই ও দলে পেয়েছে। তখন ওকে সেভাবে কিছু করতে হয়নি। তবে যখন একে একে সিনিয়ররা অবসরের পথে যেতে শুরু করল, অতীতে দাদা ইয়ংস্টারদের প্রতি যে দায়িত্ব নিয়েছিল তেমনই দায়িত্ব নিয়েছে এমএসও।”  জাহির আরও বলেন, “ভারতীয় দলের দায়িত্ব যখন যে ক্রিকেটার কাঁধে এসেছে, তিনি দায়িত্ব নিয়ে সেই ব্যাটন এগিয়ে নিয়ে গিয়েছে।”

প্রসঙ্গত, ১৯৩২ থেকে চলতি ২০২০, স্বাধীনতার আগে ও পরে মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলকে এখনও পর্যন্ত ৩৩ জন ক্রিকেটার নেতৃত্ব (টেস্ট) দিয়েছেন।  এই তালিকায় প্রথম জন সিকে নায়ডু এবং শেষ জন অজিঙ্কা রাহানে। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেটে ভারতকে প্রথম নেতৃত্ব দেন অজিত ওয়াদেকর। এই ফরম্যাটে এখনও পর্যন্ত ২৪ জন দেশকে নেতৃত্ব দিয়েছেন, রোহিত শর্মা যাদের মধ্যে নবীনতম। এঁদের মধ্যে ভারত তিন অধিনায়কের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলেছে এবং ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে সর্বপ্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর ২০০৩ সালে সৌরভের নেতৃত্বে দেশ বিশ্বকাপ ফাইনাল খেললেও জয় অধারই থেকে যায়। তারও পরে ধোনির নেতৃত্বে ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতে। এছাড়াও ধোনির নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে জয় পায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget