এক্সপ্লোর

সরফরাজের ছেলেকে কোলে নিয়ে ধোনির ছবি ভাইরাল

নয়াদিল্লি: খেলার কোনও সীমানা নেই। এরই একটা আদর্শ দৃষ্টান্ত তুলে ধরনের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মহারণের আগে পাক দলের অধিনায়ক সরফরাজ আদমেদের চার মাসের ছেলেকে কোলে নিয়ে তোলা ধোনির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভারত ও পাকিস্তান-দুই দলের ক্রিকেট অনুরাগীদের মধ্যে এই ছবি ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। ধোনি ভারতের আর সরফরাজ পাকিস্তানের উইকেটরক্ষক। কিংস্টন ওভালে দুই প্রতিবেশী দেশের ক্রিকেট যুদ্ধের আগে এই ছবি দেখাল-খেলার মাঠে তাঁরা প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে সেই লড়াইয়ের রেশ নেই। বার্মিহামে বাংলাদেশকে হারিয়ে লন্ডনে পৌঁছনোর পর ধোনির সঙ্গে দেখা হয় পাক অধিনায়ক ও তাঁর স্ত্রী কুশবক্তের। সঙ্গে ছিল তাঁদের ছেলে আবদুল্লা। আবদুল্লাকে কোলে নিয়ে ধোনি ছবিও তোলেন। সেই ছবি সরফরাজের মামার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়। সরফরাজের মামা আদতে ভারতীয়।উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা মেহবুব হাসান সরফরাজের মামা। মেহবুব বলেছেন, একমাত্র মাঠেই ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের লড়াই। মাঠের বাইরে একে অপরের সঙ্গে তাঁরা কথাবার্তা বলে থাকেন। সরফরাজের সঙ্গে খুশবক্তের বিয়ে হয়েছিল ২০১৫-তে। মেহবুব জানিয়েছেন, সপরিবারে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানে কয়েকদিন ছিলেনও। আবদুল্লা সরফরাজের প্রথম সন্তান। ধোনির কোলে নাতি আবদুল্লার ছবি দেখে আপ্লুত সরফরাজের মা আকীলা বানুও। তিনি বলেছেন, ধোনির এই ব্যবহার তাঁকে মুগ্ধ করেছে। ছবিটা তিনি তাঁর সমস্ত আত্মীয়স্বজনদেরও দেখিয়েছেন। উচ্ছ্বসিত আকীলা বানু বলেছেন, আমার মেয়েও এই ছবি দেখে দারুন খুশি হয়েছে। ছেলে যে পাকিস্তান দলের অধিনায়ক হয়েছেন তা দেখে যেতে পারেননি সরফরাজের বাবা। আকীলা বানু বলেছেন, কয়েক বছর আগে সরফরাজের বাবা মারা গিয়েছেন। তবে ছেলেকে অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ খেলতে দেখেছিলেন তিনি। আকীলা বানু জানিয়েছেন, ভারতের অধিনায়ক কোহলিও তাঁর বাবাকে অকালে হারিয়েছেন বলে তিনি শুনেছেন। আকীলা বানু বলেছেন, এসব ওপরওয়ালার ইচ্ছেয় হয়। কারুর কিছু করার থাকে। কোহলি ও নিজের ছেলে দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget