এক্সপ্লোর

ধোনির টিমে না থাকা বড় শূন্যতা, ও দলে থাকলে তরুণরা দারুণ চাঙ্গা হয়, বললেন রোহিত

চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনির অভাব অনুভব করছেন রোহিত শর্মা। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি টি ২০ ম্যাচ পকেটে পুরে ফেলার পর অস্থায়ী ভারতীয় অধিনায়ককে উইকেটরক্ষকের জায়গায় ধোনির না থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, শ্রীলঙ্কায় নিধাস ট্রফির সময়ও দলে ছিল না এমএস। যে কোনও টিমে ওর না থাকাটা একটা বড় মিস। শুধু আমি নই, বিশেষত দলের তরুণ ক্রিকেটাররা ও থাকলে দারুণ চাঙ্গা হয়ে ওঠে। পাশাপাশি শিখর ধবনের গতকালের ম্যাচে ফর্ম ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের আগে জরুরি ছিল বলেও অভিমত জানান রোহিত। ওখানে ‘খেলাটা একেবারেই অন্যরকম হবে’ বলে মত তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গোটা একদিনের সিরিজে অফ ফর্মে থাকা শিখর গতকালের ম্যাচে ৬২ বলে ৯২ রান করে ভারতের জয়ের পথ মসৃণ করেন। শিখর আর ঋষভ পন্ত (২৫ বলে ৫৩) মিলে তৃতীয় উইকেটে ৮০ বলে ১৩০ রান তোলেন। ১৮২ রান তাড়া করে একটা সময় ভারত ছিল ২ উইকেটে ৪৫। রোহিত বলেন, দলের দৃষ্টিকোণ থেকে এটা দরকারি ছিল। গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের আগে প্লেয়ারদের রান পাওয়াটাও জরুরি ছিল। বিশেষত শিখর একদিনের সিরিজে ভাল খেললেও বড় রান পাচ্ছিল না। ও ম্যাচ জেতানো ইনিংস খেলায়, গুরুত্বপূর্ণ সফরের আগে কিছুটা ফর্ম ফিরে পেল দেখে ভাল লাগছে। ঋষভের রানের খিদে ছিল, রান পেয়েছে। আদর্শ পরিস্থিতি ছিল ওদের সামনে। প্রথম ৬ ওভারেই আমরা দুটো উইকেট হারাই, প্রবল চাপ ছিল। ওরা তার দারুন মোকাবিলা করে ম্যাচ জেতানো পার্টনারশিপ খেলেছে। দুজনেই রান পেয়েছে, এটা টিমের প্রয়োজনের দিক থেকে দরকারি ছিল। ২১ নভেম্বর থেকে ব্রিসবেনে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু করছে ভারত। ওই সফর একেবারে অন্য ধরনের হবে, ৩-০ জয় থেকে আত্মবিশ্বাসে টগবগে থাকা উচিত বলে মন্তব্য করেন রোহিত। বলেন, ওখানে গিয়ে পারফর্ম করা সবসময়ই চ্যালেঞ্জের। যতবার অস্ট্রেলিয়া সফর করবেন, আপনার প্লেয়ার, ব্যক্তি ও টিম হিসাবে পরীক্ষা হবে। অস্ট্রেলিয়া সফর হবে অন্যরকম। এরকম সিরিজ জিতলে আপনার আত্মবিশ্বাস তুঙ্গে চলে যাবে। আমাদের এই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে যেতে হবে। এর শেষ বলে কিছু নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ENG: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে লজ্জার হার, কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এল...
FIFA World Cup 2026: আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?
আবার কি বিতর্কের কেন্দ্রে রেফারি? মরক্কো ম্য়াচে এমবাপের পেনাল্টি ইস্যুতে কী বলছেন হালান্ড?
Narendra Modi: পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
পাশে কিংবদন্তি স্টিভ ওয়া, ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে কী বার্তা দিলেন মোদি?
France vs Morocco: হ্যান্ডবল উপেক্ষা? এমবাপের গোল বাতিল করা উচিত, তোপ মরক্কোর কোচের, ডাইভ দেওয়া নিয়েও প্রশ্ন!
হ্যান্ডবল উপেক্ষা? এমবাপের গোল বাতিল করা উচিত, তোপ মরক্কোর কোচের, ডাইভ দেওয়া নিয়েও প্রশ্ন!

ভিডিও

APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda
TMC News: 'ডিম থেকে বাঁচতে' বিজেপি রাজ্য সভাপতি Samik Bhattacharya-র পা জড়িয়ে কান্না TMC নেতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget